এক্সপ্লোর

IPL 2026: চেন্নাইয়ের জার্সিতে ধোনির খেলা প্রসঙ্গে বড় বয়ান অশ্বিন, কী বললেন বিশ্বজয়ী?

Ashwin On Dhoni: বর্তমানে চেন্নাই সুপার কিংস আইপিএলের পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। এখন পর্যন্ত খেলা ৮টি ম্যাচ থেকে তাদের সংগৃহীত পয়েন্ট ৬।

চেন্নাই: নেটে অনুশীলন সারছেন। কিন্তু এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। আদৌ কি চলতি মরশুমে আর খেলতে দেখা যাবে না মাহিকে? না নিয়েই প্রশ্ন উঠছে। দলের পক্ষ থেকে বারবার বিবৃতি দেওয়া হচ্ছে যে ক্রমেই ফিট হয়ে উঠছে এমএসডি। তাহলে তিনি একাদশে খেলছেন না কেন? প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন যে সিএসকে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলে একটি ম্যাচে হয়ত খেলবেন ধোনি।

বর্তমানে চেন্নাই সুপার কিংস আইপিএলের পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। এখন পর্যন্ত খেলা ৮টি ম্যাচ থেকে তাদের সংগৃহীত পয়েন্ট ৬। শীর্ষস্থানে থাকা প্রথম চার দলের মধ্যে নিজেদের নিশ্চিত করতে হলে ও প্লে অফে যোগ্যতা অর্জন করতে হলে রুতুরাজ গায়কোয়াডের দলকে বাকি ছয় ম্য়াচের মধ্যে পাঁচ ম্য়াচেই জিততে হবে অন্তত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউটিউব চ্যানেলে প্রাক্তন সিএসকে স্পিনার জানিয়েছেন, ''যদি সিএসকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তাহলে এমএস ধোনি হয়ত খেলতে পারেন। সিএসকে এখনও টুর্নামেন্টে রয়েছে, তাহলে তারা এখন কেন ঝুঁকি নেবে? আমি এখনও মনে করি সিএসকের প্লে অফে যোগ্যতা অর্জনের সুযোগ আছে। তবে হ্যাঁ, এটা কঠিন। গত পাঁচটি ম্যাচে সিএসকে যেভাবে খেলেছে, তাতে তাদের কিছুটা আত্মবিশ্বাস এসেছে। সিএসকের বোলিং ভালো করছে। যদি তাদের ব্যাটিংও ভালো করে, তাহলে তারা টানা তিনটি জয় পেতে পারে।''

চেন্নাইয়ের জার্সিতে ধোনিই সবচেয়ে বেশি ম্য়াচ খেলেছেন। সবচেয়ে বেশি রান করেছেন। তবে চলতি মরশুমে দলের প্রথম আটটি ম্যাচেই মাঠে নামেননি। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। ধোনির অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন খেলছেন একাদশে। আর নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দুটো সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেছেন কেরলের ব্যাটার। 

আইপিএলের আগেই কাফ পেশিতে চোট পাওয়ায় চলতি টুর্নামেন্টে দু সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন। কিন্তু সেই দিন এখন আরও বাড়ছে। এখনও কোনও ম্য়াচ খেলতে নামেননি ধোনি। তবে তিনি নেট প্র্যাক্টিস শুরু করেছেন। সিএসকে-র প্র্যাক্টিসে হেলিকপ্টার শটও মারতে দেখা গিয়েছে তাঁকে। ফিটনেস নেওয়া হয়েছিল ধোনির। সেই পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ বলেই জানা গিয়েছে। তা হলে কেন খেলছেন না চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক? জানা গিয়েছে, ধোনি নাকি চাইছেন না কোনও তরুণের জায়গা কেড়ে নিতে। বিশেষ করে শেষ চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানো শুরু করেছে চেন্নাই। সেই ছন্দ নষ্ট হোক, নিজেই নাকি চান না ধোনি। যদিও সিএসকে-র মিডল অর্ডার এখনও পর্যন্ত প্রত্যাশামাফিক খেলতে পারেনি। কিন্তু ধোনির না খেলার সিদ্ধান্ত নাকি সম্পূর্ণ তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget