এক্সপ্লোর

RCB vs MI: আরসিবির বিরুদ্ধে খেলবেন না সূর্য, হার্দিক! ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্বে দেবেন রোহিত শর্মা?

Mumbai Indians: গত ম্যাচে হার্দিক পাণ্ড্যর পরিবর্তে সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব করেন।

রায়পুর: তিন ম্যাচ হারের পর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্লে-অফে পৌঁছনোর অবশিষ্ট আশা বজায় রাখতে মুম্বই ইন্ডিয়ান্সকে নিজেদের বাকি সব ম্যাচ জিততে হবে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার তাঁরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (RCB vs MI) মাঠে নামতে চলেছে। তবে এই ম্যাচে পল্টনদের নেতৃত্ব কে দেবেন, সেই নিয়ে রয়েছে সংশয়।

হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) চোটের কবলে পড়েছেন। গত ম্য়াচেও তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেননি। হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবকেই (Suryakumar Yadav)  মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজ়িকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী হার্দিক বা সূর্যকুমার, কাউকেই আরসিবির বিরুদ্ধে পাবে না মুম্বই। হার্দিকের চোট এখনও না সারায় তিনি দলের সঙ্গে আরসিবির নতুন 'হোমগ্রাউন্ড' রায়পুরে সফরই করেননি বলে খবর। অপরদিকে, শোনা যাচ্ছে ব্যক্তিগত কারণে সূর্যও কালকের ম্যাচে খেলবেন না।

আসলে শোনা যাচ্ছে সূর্যর স্ত্রী দেবীশা সন্তানসম্ভবা। প্রথমবার বাবা হচ্ছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের বিশ্বজয়ী অধিনায়ক। তাই সূর্যকুমার মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন না, তিনি স্ত্রীর পাশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে সূর্য ও হার্দিকের অনুপস্থিতিতে কে হতে পারেন পল্টনদের অধিনায়ক?

আরও পড়ুন:- কনোলির শতরান রক্ষা করতে পারল না, হারের হ্যাটট্রিক করল PBKS, দুরন্ত জয় SRH-র 

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সুখবর তাঁদের দলে রেকর্ড আইপিএল জয়ী অধিনায়ক রয়েছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। গত ম্যাচেই চোট সারিয়ে অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে ফিরেছিলেন রোহিত শর্মা। তিনি কিন্তু হার্দিক ও সূর্যর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করার দাবি জানাতেই পারেন। তবে তাঁর পাশাপাশি বিকল্প হিসাবে যশপ্রীত বুমরাও দলে রয়েছেন। এবার দেখার নেতৃত্বের ব্যাটন কোন পল্টন তারকার হাতে উঠে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য আরসিবি নিজেদের পরবর্তী দুই 'হোম' ম্যাচ রায়পুরেই খেলবে আরসিবি। আশা ছিল আরসিবি প্লে-অফে উঠলে তারা আবার চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে। তবে বিরাট কোহলিদের সেই শখ পূরণ হচ্ছে না। বিসিসিআইয়ের তরফে আজই আইপিএলের প্লে-অফের ভেন্যুগুলি ঘোষণা করা হয়েছে।

ধর্মাশালায় ২৬ মে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে। পরের দিন মুল্লানপুরে হবে এলিমিনেটর ম্যাচ। ২৯ মে ওই একই ভেন্যুতে খেলা হবে কোয়ালিফায়ার ২। এরপরে এর দুই দিন পরে ৩১ মে আমদাবাদে হবে আইপিএলের মেগাফাইনাল। নিয়ম অনুযায়ী আইপিএলের ফাইনাল আরসিবির হোমগ্রাউন্ড চিন্নাস্বামীতেই খেলা হওয়ার কথা হলেও, বিসিসিআইয়ের তরফে দাবি করা হচ্ছে যে কর্ণাটক বোর্ডের তরফে এমন কিছু দাবি করা হয়েছে যা ভারতীয় বোর্ডের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget