এক্সপ্লোর

SRH vs PBKS: কনোলির শতরান রক্ষা করতে পারল না, হারের হ্যাটট্রিক করল PBKS, দুরন্ত জয় SRH-র

Cooper Connolly: অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন পঞ্জাব কিংসের তরুণ ব্যাটার কুপার কনোলি।

হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (SRH vs PBKS) লক্ষ্য ছিল ২৩৬। তবে পঞ্জাব কিংস ঐতিহাসিকভাবে দু'শোর অধিক রান তাড়া করার ক্ষেত্রে বিশ্বের সফলতম দল। তাই কোনও কিংস সমর্থকই আশা হারাননি। তবে এবার আর হল না। কুপার কনোলি (Cooper Connolly) প্রবল চেষ্টা করলেন, টুর্নামেন্টে নিজের প্রথম শতরানও হাঁকালেন। তবে তাও হারল পঞ্জাব কিংস। সাত ম্য়াচ অপরাজিত থাকার পরে এই নিয়ে নাগাড়ে তিন ম্য়াচ হারল কিংসরা। অপরদিকে, জয়ের সরণিতে ফিরেই লিগ তালিকায় পঞ্জাব কিংসকে সরিয়ে শীর্ষে পৌঁছে গেল সানরাইজার্স।   

এদিন বড় রান তাড়া করতে নেমে শুরুতেই পরপর ধাক্কা খায় পঞ্জাব কিংস। নতুন বলে প্যাট কামিন্স, নীতীশ কুমার রেড্ডি ও ঈশান মালিঙ্গা পরপর ধাক্কা দেন। সাজঘরে ফেরেন প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহ ও শ্রেয়স আইয়ার। ২৩ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে পঞ্জাব কিংস। মার্কাস স্টোইনিস ও কুপার কুনোলি, দুই অজ়ি মিলে পঞ্জাবে ইনিংস পুনরুদ্ধারের চেষ্টা করেন। পাওয়ার প্লেতে ৫৭ রান উঠে। তবে পাওয়ার প্লে শেষেই ঠিক পরের ওভারে ২৮ রানে স্টোইনিসকে সাজঘরে ফেরান শিবাঙ্গ কুমার। সুয়াশ শেগড়েও খানিকটা চেষ্টা করেন। তবে তিনিও ২৫ রানে কামিন্সের শিকার হন। পরের ওভারেই ফেরেন শশাঙ্ক সিংহও।

১১৯ রানে ছয় উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল পঞ্জাব কিংস। তবে কনোলি হাল ছাড়েননি। মার্কো জানসেনকে নিয়ে লড়াই চালান। ৩৪ বলে অর্ধশতরান পূরণ করেন তরুণ অজ়ি। অপরপ্রান্ত থেকে পরপর উইকেট পড়লেও, কনোলি একপ্রান্ত ধরে রাখেন। দেখতে দেখতে তিনি ৫৭ বলে শতরানও পূরণ করে ফেলেন। তবে শুরুতেই পরপর ধাক্কা খাওয়ায় ম্যাচে অনেকটা পিছিয়ে গিয়েছিল পঞ্জাব কিংস। সেখান থেকে আর ফেরা সম্ভব হয়নি। শেষমেশ সাত উইকেটে ২০২ রান তোলে পঞ্জাব কিংস। ৩৩ রানে ম্যাচ জিতে নিয়ে লিগ তালিকার শীর্ষে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ট্র্যাভিষেকের ঝোড়ো ওপেনিংয়ের পর ঈশান কিষাণ (Ishan Kishan) ও হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) দুরন্ত অর্ধশতরান হাঁকালেন। আর এই চার ব্যাটারের ইনিংসে ভর করেই ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ২৩৫ রান তুলল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজ়ি। ক্লাসেন অপরাজিত ৬৯ ও ঈশান কিষাণ ৫৫ রানের ইনিংস খেলেন। দুই ওপেনার হেড ও অভিষেক যথাক্রমে ৩৮ ও ৩৫ রানের ইনিংস খেলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget