এক্সপ্লোর

IPL 2026: মরশুম শুরুর আগেই সতীর্থদের সতর্কবার্তা, কী বললেন আরসিবির মহাতারকা বিরাট কোহলি?

Virat Kohli: অনুশীলনেরর সময় একটা মূহূর্ত যাতে কেউ নষ্ট না করেন, সেই বিষয়টাও সুনিশ্চিত করার কথা বলেন বিরাট কোহলি।

বেঙ্গালুরু: আইপিএলের (IPL 2026) ১৯তম সংস্করণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্ট শুরু হতে আর সপ্তাহখানেকই বাকি। জোরকদমে চলছে প্রাক মরশুম প্রস্তুতিপর্ব। বিরাট কোহলিসহ (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) তারকারাও অনুশীলন শুরু করে দিয়েছেন। তবে অনুশীলনের ফাঁকেই সতীর্থদের সতর্ক করে দিলেন কোহলি।

১৭ বছরের হতাশা কাটিয়ে অবশেষে গত মরশুমে বহু কাঙ্খিত আইপিএল খেতাব জিতে নিয়েছে আরসিবি। এই প্রথমবার তারা টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামবে। তবে গত মরশুমে খেতাব জিতলেও, ঢিলেমির কোনও জায়গা নেই। প্রতিদ্বন্দ্বীরা এ মরশুমে আরও শক্তিশালী হয়ে আরও উদ্যমে তাদের হারাতে ঝাঁপিয়ে পড়বে বলেই মত কোহলির। 

তাই সতীর্থদের সতর্ক করে তিনি বলেন, ‘বিগত দুই, তিন মরশুমে আমরা প্রচুর খাটা খাটনি করেছি এবং তার ফলেই গত মরশুমে আমরা সাফল্যটা পেয়েছি। সামনের পথটা আরও কঠিনই হবে কারণ বাকি দল আমাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। আমরা যে অনুশীলন সারছি, তার একটা মুহূর্তও নষ্ট করলে চলবে না। এই আড়াই মাসের জন্য আমাদের সকলকে নিজেদের ১২০ শতাংশ দিতে হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, আরসিবির অনুশীলনে কোহলিরা নেমে পড়লেও, দেখা যায়নি দলের বাঁ-হাতি ফাস্ট বোলারকে। গত বছর আইপিএলে আরসিবির জয়ের অন্যতম বড় কারণ যশ দয়াল। ভাল পারফর্ম করে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। তবে হালে তাঁকে ঘিরে শুধু বিতর্ক আর বিতর্ক। উত্তরপ্রদেশের ক্রিকেটারের বিরুদ্ধে দুই ভিন্ন রাজ্যে শারীরিক নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এক অভিযোগকারিণী আবার নাবালিকা। এই সব বিতর্কের জেরে তাঁকে উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে খেলতে দেওয়া হয়নি। এবার কী তাহলে আইপিএলেও তেমনটাই হচ্ছে?

হালে আরসিবির যে নতুন টিম বাস দলকে মাঠে আনতে, নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে, তাতে সকল খেলোয়াড়দেরই মোটামুটি ছবি রয়েছে। তবে নেই গতবার দলের হয়ে ১৩টি উইকেট নেওয়া যশ দয়ালের ছবি। এরপরে অনুশীলনেও তিনি অনুপস্থিত। তাই দুইয়ে দুইয়ে চার করে অনেকেই বিভিন্ন ধরনের জল্পনা শুরু করেছেন। কেউ কেউ তো দাবি করছেন এইসব বিতর্কের জেরে যশ দয়ালকে নীরবে নিজেদের দল থেকে রিলিজ় করে দিয়েছে আরসিবি।

অবশ্য আরসিবির তরফে কিন্তু এখনও সরকারিভাবে কোনওরকম ঘোষণাই করা হয়নি। তাই যশ দয়ালের আইপিএল ভবিষ্যৎ নিয়ে এখনও আপাতত জল্পনাই অব্যাহত।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget