এক্সপ্লোর

IPL 2022: নিলাম চলতে চলতেই লুটিয়ে পড়লেন হিউ, শঙ্কিত ক্রিকেটবিশ্ব

Hugh Edmeades Health Update: আইপিএলের ইতিহাসে তো বটেই, গোটা বিশ্বে খেলাধুলোর ইতিহাসে এরকম ঘটনা আগে ঘটেছে কি না মনে করা যাচ্ছে না। আইপিএলের নিলাম চলাকালীন অকশনার লুটিয়ে পড়লেন।

বেঙ্গালুরু: আইপিএলের ইতিহাসে তো বটেই, গোটা বিশ্বে খেলাধুলোর ইতিহাসে এরকম ঘটনা আগে ঘটেছে কি না মনে করা যাচ্ছে না। খেলার মাঠে খেলোয়াড়দের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আইপিএলের নিলাম চলাকালীন অকশনার লুটিয়ে পড়ছেন, এ দৃশ্য কখনও দেখা যায়নি।

সেরকমই আকস্মিক ঘটনা ঘটে গেল শনিবার। নিলাম চলাকালীন লুটিয়ে পড়লেন অকশনার হিউ এডমেডেস। যা দেখে শঙ্কিত গোটা ক্রিকেটবিশ্ব। শুরু হয়ে গিয়েছে প্রার্থনা। মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন হিউ।

নিলাম চলাকালীন হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান তিনি। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছে তাঁর। সেই অবস্থাতেই সংজ্ঞা হারান হিউ।

আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউ। ২০১৮ সালে জয়পুরে আইপিএল-এর নিলাম করেন তিনি। প্রথম বার সেটাই তাঁর আইপিএল নিলাম। চার বছর পর ফের আইপিএল-এর মেগা নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত ছিলেন তিনিও। প্রথম বার দুই দিনের আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন তিনি।

শনিবার আইপিএলের নিলামের টেবিলে দেখা গেল শাহরুখ খানের (SRK) পুত্র আরিয়ানকে (Aryan Khan)। বোন সুহানা খান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেটার সঙ্গে। কলকাতা নাইট রাইডার্সের নিলামের টেবিলে আকর্ষণের কেন্দ্রে রইলেন আরিয়ান।

মাদক কাণ্ডে জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। পরে তিনি জামিনে ছাড়া পান। তারপর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ানকে। শাহরুখও বড় একটা প্রকাশ্যে আসেননি। তবে সম্প্রতি শ্যুটিংয়ে ফিরেছেন কিংগ খান। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের পর সস্ত্রীক শাহরুখ শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।

এবার প্রকাশ্যে এলেন আরিয়ানও। তাঁকে বেশ খোশমেজাজেই দেখা গেল। কোন ক্রিকেটার কেনা হবে, কার জন্য দর হাঁকা হবে, সেসব নিয়ে গম্ভীর আলোচনাও করলেন দলের কর্তাদের সঙ্গে।

অধিনায়ক কে হবেন? কী বলছেন কেকেআর কর্তা?

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget