এক্সপ্লোর

IPL Auction 2022 Live: নিলামের প্রথম বিডে অবিক্রিত শাকিব, রায়না স্মিথ, মিলার

IPL Auction 2022 Live: বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সে আগের মরসুমে খেলেছিলেন। এবার নিজের বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা।

বেঙ্গালুরু: আইপিএলের নিলামের প্রথম বিডের শেষে অবিক্রিত থেকে গেলেন শাকিব আল হাসান (shakib al hasan)। বাংলাদেশের (bangladesh) এই তারকা অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সে (kolkata knight riders) আগের মরসুমে খেলেছিলেন। এবার নিজের বেস প্রাইস রেখেছিলেন ২ কোটি টাকা। কিন্তু তাঁকে কোনও দল এবারের নিলামে প্রথম বিডের পর নেয়নি। শুধু শাকিবই নন। চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাও এবার দল পাননি প্রথম দফার নিলাম পর্বের পর। নিজের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছিলেন রায়নাও। কিন্তু তিনিও দল পেলেন না।

অন্য়দিকে বিদেশি তারকাদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন। শেষ মরসুম পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গিয়েছে স্মিথকে। কিন্তু এবার তাঁকে নিতে প্রথম বিডের পর কেউ আগ্রহ দেখায়নি। ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয় ও দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলারও রয়েছেন এই তালিকায়। জেসন রয় ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন তাঁর। ডেভিড মিলার ১ কোটি টাকা রেখেছিলেন বেস প্রাইস।

নিলামের শুরুতেই বড় বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।

দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন! শ্রেয়স মুম্বই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবেই নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি। কেকেআরে ফের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন মুম্বইয়ের তারকা।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget