এক্সপ্লোর

ISL players Felicitated: আইএসএলে খেলা বাংলার ফুটবলারদের সংবর্ধিত করল আইএফএ

ISL players Felicitated: গোল করা থেকে শুরু করে গোলে প্রত্যক্ষ সাহায্য করা, বেশি পাস ও শট— সব দিক থেকেই এ বার ভারতীয় ফুটবলাররা আগের সাত বারের চেয়ে অনেক এগিয়ে।

কলকাতা: এ বারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে অভূতপূর্ব উন্নতি করেছেন ভারতীয় ফুটবলাররা। গোল করা থেকে শুরু করে গোলে প্রত্যক্ষ সাহায্য করা, বেশি পাস ও শট— সব দিক থেকেই এ বার ভারতীয় ফুটবলাররা আগের সাত বারের চেয়ে অনেক এগিয়ে। তবে একই সঙ্গে আরও একটা কথা স্বীকার করতেই হবে যে, ফুটবলের রাজ্য বাংলার ফুটবলাররাও পাল্লা দিয়ে নিজেদের আরও ভাল ভাবে মেলে ধরেছেন।

শুধু কলকাতার দুই ক্লাবেই নয়, অন্যান্য সব দলেই এ বার বঙ্গ ফুটবলারদের ছড়াছড়ি। সংখ্যায় তাঁরা পঁচিশেরও বেশি এবং অনেকেই সারা দেশের ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন। যেমন কলকাতার দুই প্রধানের প্রীতম কোটাল, প্রবীর দাস, শুভাশিস বোস, কিয়ান নাসিরি, হীরা মন্ডল, মহম্মদ রফিক, চেন্নাইন এফসি-র রহিম আলি, জামশেদপুর এফসি-র প্রণয় হালদার, ঋত্বিক দাস, হায়দরাবাদ এফসি-র শৌভিক চক্রবর্তী— এঁরা প্রত্যেকেই যে যাঁর দলের নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছেন।

এ ছাড়াও একঝাঁক বঙ্গজাত ফুটবলার এ বার হিরো ইন্ডিয়ান সুপার লিগের বিভিন্ন দলে ছিলেন। বৃহস্পতিবার কলকাতায় তাঁদেরই সন্মান জানাল বাংলার ফুটবল প্রশাসক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ। রাজ্যের যে ফুটবলাররা দেশের এক নম্বর ফুটবল লিগে খেলেছেন, তাঁদের এ ভাবে সংবর্ধনা দিতে দেখা যায়নি আর কোনও ফুটবল প্রশাসক সংস্থাকে। এই ভূমিকায় দেশের প্রাচীনতম ফুটবল সংস্থা আইএফএ-কেই পথিকৃৎ হয়ে উঠতে দেখা গেল।

একই মঞ্চে ভারতের বিভিন্ন দলে খেলা বাংলার ২৯জন ফুটবলারকে ডেকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়াটাও সহজ কাজ নয়। সাতজন বিভিন্ন কারণে এই অনুষ্ঠানে থাকতে পারেননি। শুধু ফুটবলার নয়, হিরো আইএসএলে অংশ নেওয়া বাংলার ম্যাচ অফিসিয়াল ও সহকারী কোচেদেরও সে দিন এই মঞ্চে ডেকেছিল আইএফএ।

এই উদ্যোগে মুগ্ধ প্রত্যেক ফুটবলারই। এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল মঞ্চে দাঁড়িয়ে বলেন, “এই উদ্যোগটা এর আগে কেউ নেয়নি। এ জন্য আইএফএ-কে এবং এই সংস্থার সচিব জয়দীপদাকে (মুখোপাধ্যায়) অনেক ধন্যবাদ। আশা করি, অদূর ভবিষ্যতে আইএসএলে বাংলার খেলোয়াড়ের সংখ্যা পঞ্চাশেরও বেশি হবে। দয়া করে বাংলার ফুটবলারদের ওপর ভরসা রাখুন ও তাদের পাশে থাকুন”।

এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য বলেন, “এটা যেমন খেলোয়াড়দের জন্য ভাল, তেমনই আইএফএ-র জন্যও ভাল। আমাদের সব ফুটবলারদের পক্ষ থেকে আইএফএ-কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। অফ সিজনে সব বাঙালি ফুটবলারদের সঙ্গে সবার দেখা হল, তাদের সংবর্ধনা দেওয়া হল, এই অনুষ্ঠানটা বাংলার ফুটবলারদের উদ্দীপ্ত করবে। আইএফএ-র সঙ্গে ফুটবলারদের দূরত্ব এখন অনেক কমে গিয়েছে, যা বাংলার ফুটবলের পক্ষে খুবই ভাল”।  ডার্বি অভিষেকে হ্যাটট্রিকের নায়ক, এটিকে মোহনবাগানের তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরি এমন সংবর্ধনা পেয়ে মুগ্ধ। তিনি বলেন, “এত বড় বড় মানুষের মধ্যে থাকতে পেরে আমি খুবই খুশি। এমন একটা অনুষ্ঠানে থাকার সুযোগ পাওয়া সৌভাগ্যের। সবাইকে এ জন্য ধন্যবাদ”।

এটিকে মোহনবাগানের আর এক তারকা শুভাশিস বোস বলেন, “এই প্রথম এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাদের সন্মানিত করার জন্য আইএফএ-কে ধন্যবাদ। সাত মাস পরে সব ফুটবলারদের সঙ্গে দেখা হল, একসঙ্গে অনেকক্ষণ কাটালাম, খুবই ভাল লাগল”।                        ---- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget