এক্সপ্লোর

IPL 2024: শেষ মুহূর্তের চমক! আরসিবিতে যোগ দিচ্ছেন জোফ্রা আর্চার?

Jofra Archer: গত বছরের মে মাসে পর সদ্যই বল হাতে ভারতে হয়ে এক প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা গিয়েছে জোফ্রা আর্চারকে।

নয়াদিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে এ মরশুমের আইপিএলে (IPL 2024) মাঠে নামতে চলেছেন জোফ্রা আর্চার (Jofra Archer)? ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের সাম্প্রতিক এক পোস্ট ঘিরে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়।

দীর্ঘদিন ধরেই চোট আঘাতে ভুগছিলেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চার। ২০২২ সালের নিলামে আর্চারকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিলেও, এ বারের নিলামের আগে তাঁকে পল্টনরা ছেড়ে দেয়ে। গত মরশুমে মাত্র চার ম্যাচ খেলার পরেই ফের ২৮ বছর বয়সি ইংল্যান্ড তারকাকর কুনইয়ে চোট লাগে। টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন থাকার জেরেই মূলত নিলামে দল পাননি আর্চার। তবে সদ্যই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আর্চার একটি ছবি পোস্ট করেছেন। যা থেকেই জল্পনা শুরু হয়েছে। সেই স্টোরি অনুযায়ী আর্চার বেঙ্গালুরুতে আরসিবির ক্যাফেতে গিয়েছিলেন। এরপরেই তাঁর আরসিবিতে যোগ দেওয়ার জল্পনা জোরকদমে শুরু হয়েছে।

 

আরসিবি ক্যাফেতে আর্চার
আরসিবি ক্যাফেতে আর্চার

গত বছরের মে মাসের পর দীর্ঘদিনের চোট সারিয়ে আর্চার সদ্যই মাঠে ফিরেছেন। দিন দু'য়েক আগেই আর্চারের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। তিনি আপাতত ভারতেই। তাঁর কাউন্টি দল সাসেক্সের সঙ্গে প্রাক মরশুম প্রস্তুতি সারতে বেঙ্গালুরুতে রয়েছেন। আলুরে দুই দিনের এক প্রস্তুতি ম্যাচে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে সাসেক্সের বিরুদ্ধেই ম্যাচে খেলেন জোফ্রা। সাসেক্সের পোস্ট করা এক ভিডিওতে সেই ম্যাচে আর্চারকে উইকেট ভাঙতেও দেখা যায়। 

আর্চারের ফিটনেস ফেরার পরেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। আরসিবির ক্যাফেতে তার উপর এই পোস্ট জল্পনা বাড়াচ্ছে। হয়তো শেষ মুহূর্তে আইপিএলে আর্চারকে খেলতে দেখা যাবে বলে মনে করছেন আরসিবি অনুরাগীরা। আরসিবির কোনও ক্রিকেটার চোট আঘাতের কবলে পড়লে আর্চারকে বদলি হিসাবে নেওয়া যেতেই পারে কিন্তু।

প্রসঙ্গত, বেঙ্গালুরুতে শুধু ক্রিকেট খেলা নয়, আর্চারকে সামাজিক কল্যাণমূলক কাজও করতে দেখা যায়। বেঙ্গালুরুতে একটি স্কুলেও অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জোফ্রা। সেখানে গরীব বাচ্চাদের হাতে জামা কাপড় তুলে দিলেন ইংরেজ পেসার। সেই ছবিও সাসেক্সের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: গেমচেঞ্জার কুলদীপ, পন্থের ফিটনেসের ওপর দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালসের ভাগ্য 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget