এক্সপ্লোর

KKR in IPL 2022: প্র্যাক্টিসে নেমে পড়লেন নাইটরা, রয়েছে চমকও

IPL News: প্রথম ম্যাচের আর দু'সপ্তাহও বাকি নেই। সোমবার থেকে প্রস্তুতিতে নেমে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা।

মুম্বই: আইপিএলের (IPL) প্রথম দিনই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। মহেন্দ্র সিংহ ধোনিদের কাছেই গত আইপিএলের ফাইনালে হারতে হয়েছিল নাইটদের। এবার প্রথম ম্যাচেই কেকেআরের সামনে থাকছে মধুর প্রতিশোধের সুযোগ।

প্রথম ম্যাচের আর দু'সপ্তাহও বাকি নেই। সোমবার থেকে প্রস্তুতিতে নেমে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে নাইটদের প্রথম দফার প্র্যাক্টিস যে সোমবারই শুরু হয়ে যাবে, তা প্রথম লিখেছিল এবিপি লাইভ। সোমবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেল কেকেআরের। মুম্বইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়াম সংলগ্ন ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয় মাঠে নেট প্র্যাক্টিস করেন কেকেআরের ক্রিকেটারেরা। প্র্যাক্টিসের একটি ভিডিও কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। সেই সঙ্গে বলা হয়েছে যে, কেকেআরের প্র্যাক্টিস কিটে থাকছে চমক। কয়েকদিনের মধ্যেই কেকেআরের নতুন প্র্যাক্টিস কিট প্রকাশ্যে আনা হবে বলে জানানো হয়েছে।

মুম্বইয়ে কেকেআরের শিবিরে যোগ দিয়েছেন অজিঙ্ক রাহানে, নীতিশ রানা, শিবম মাভিদের মতো অনেকেই। মুম্বইয়ে খোঁজ নিয়ে জানা গেল, যাঁরা শিবিরে হাজির হয়েছেন, তাঁরা সকলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন। তবে এবার কোয়ারেন্টিনের নিয়মে কিছু শিথিলতা এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনদিনের নিভৃতবাসের পরই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। রবিবারই নাইট শিবিরে যোগ দেওয়া ক্রিকেটারদের কোয়ারেন্টিন পর্ব শেষ হয়েছে। তারপর সোমবার থেকে শুরু হয়েছে প্রস্তুতি।

এবারের আইপিএলের গ্রুপ পর্বের সমস্ত খেলা হবে মহারাষ্ট্রে। মুম্বই ও পুণে মিলিয়ে কেকেআরের সমস্ত ম্যাচ রয়েছে। মুম্বইয়ে একত্রিত হচ্ছেন নাইট ক্রিকেটার ও কোচিং স্টাফেরা। রবিবার বিকেলে কেকেআর শিবিরের একজন ফোনে এবিপি লাইভকে বলেছিলেন, 'অজিঙ্ক রাহানে, শিবম মাভি, নীতিশ রানা-সহ এক ঝাঁক ভারতীয় ক্রিকেটার শিবিরে যোগ দিয়েছে ১০ মার্চ। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী এবার তিনদিন নিভৃতবাসে থেকেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করা যাবে। ১০ মার্চ কোয়ারেন্টিন শুরু হয়েছিল। সকলের রিপোর্ট নেগেটিভ এলে সোমবার থেকে প্র্যাক্টিস সেশন শুরু হয়ে যাওয়ার কথা।' সোমবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেল নাইটদের।

জানা গেল, নাইটদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম, বোলিং কোচ ভরত অরুণ, সহকারী কোচ অভিষেক নায়ার, প্রবীণ তাম্বে-সহ কোচিং স্টাফদের সকলেই মুম্বইয়ের আইটিসি গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে পৌঁছে গিয়েছেন। যে ক'জন ক্রিকেটার শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের নিয়েই সোমবার থেকে শুরু হল অনুশীলন। বান্দ্রা কুর্লা কমপ্লেক্স ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, দু'জায়গাতেই হবে প্র্যাক্টিস। টুর্নামেন্টের পরের দিকে ওয়াংখেড়েতেও হবে নাইটদের প্র্যাক্টিস।

নাইট শিবিরের খবর, মঙ্গলবার থেকে বিদেশি ক্রিকেটারেরা আসতে শুরু করবেন। আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা শিবিরে যোগ দেবেন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি যোগ দেবেন কয়েকদিন পরে। নাইট শিবির অধিনায়ক শ্রেয়সের ওপর বেশ কয়েক মরসুমের লগ্নি করতে চাইছে বলেই খবর। আগামী কয়েক মরসুম অন্তত তাঁকে বদলের কোনও সম্ভাবনা নেই বলেই দাবি করছেন নাইট কর্তারা। সেই সঙ্গে শ্রেয়সকে বিভিন্ন পরামর্শ দিয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাতে সাহায্য করবেন অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সরা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget