এক্সপ্লোর

Kolkata Knight Riders: ইডেনে ১০০, মরশুম শেষেই ইতিহাস গড়বে KKR, ঘরের মাঠে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় প্রথম ৫-এ কারা?

Eden Gardens: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটি ইডেনে কলকাতা নাইট রাইডার্সের শততম আইপিএল ম্যাচ ছিল।

কলকাতা: সপ্তাহান্তে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও গুজরাত টাইটান্সের ম্যাচে শুভমন গিল ও ফিন অ্যালেন সেঞ্চুরি হাতছাড়া করলেও, ইডেন কিন্তু ১০০ পূরণ করল। হ্যাঁ, ঠিকই পড়ছেন। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) সেঞ্চুরি হল গতকাল। আইপিএলের মঞ্চে মাত্র দ্বিতীয় দল হিসাবে কেকেআর কোনও এক মাঠে একশো বা তার বেশি ম্যাচ খেলল।

এখনও পর্যন্ত আইপিএলে কোনও এক মাঠে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। আরসিবি চিন্নাস্বামী স্টেডিয়ামে  ১০১টি ম্যাচ খেলেছে। আইপিএলে কোনও এক মাঠে কোনও দলের এটাই সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড। এরপরে মাত্র দ্বিতীয় দল হিসাবে এক মাঠে একশোটি ম্যাচ খেলার কৃতিত্ব গড়ল কেকেআর। টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটি ছিল ইডেনে কেকেআরের শততম ম্যাচ।

ঘটনাক্রমে এই মরশুমে আরসিবি আর চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও ম্যাচ খেলবে না। সেখানে কেকেআরের গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচই ঘরের মাঠ ইডেনে আয়োজিত হবে। অর্থাৎ মরশুম শেষে কেকেআরই এক মাঠে সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্ব গড়ে ফেলবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ঘরের মাঠে শততম ম্যাচটি চিরস্মরণীয় করে রাখল কেকেআর। প্রথমে টস হেরে ব্যাটে ঝড় তোলে কেকেআরের ত্রয়ী। ৩৫ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফিন অ্যালেনের। ৪৪ বলে ৮২ রানের আগ্রাসী ইনিংস খেললেন অঙ্গকৃষ রঘুবংশী। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্যামেরন গ্রিন ২৮ বলে ৫২ রান করলেন। গুজরাতের বিরুদ্ধে এটাই কোনও দলের আইপিএলের সর্বোচ্চ স্কোর।

সামনে ২৪৮ রানের পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ। ৪৯ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শুভমন। ফের ঘাড়ে চোট পান। ব্যক্তিগত ৪৯ রানে তখন ব্যাট করছিলেন। বরুণ চক্রবর্তীর বলে রান নিতে গিয়েছিলেন। বিপদ বুঝে ফিরে আসার সময় উইকেট বাঁচাতে ডাইভ মারেন। ফের ঘাড়ে চোট পেলেন। তাঁর ঘাড়ে শুশ্রূষাও করা হয়। শেষ পর্যন্ত ব্যর্থ হল শুভমনের লড়াই। কলকাতা নাইট রাইডার্সের ২৪৭/২ তাড়া করে ২১৮/৪ স্কোরে আটকে যায় গুজরাত টাইটান্স। ২৯ রানে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জিতে কেকেআর এখনও প্লে-অফের দৌড়ে টিকে রইল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget