এক্সপ্লোর

IPL Auction 2025: রয়েছে প্রতিপক্ষ দলের বিরাট অঙ্কের প্রস্তাব! আইপিএল জয়ের পরের মরশুমেই কেকেআর ছাড়বেন শ্রেয়স?

Shreyas Iyer: শ্রেয়স আইয়ারের তত্ত্বাবধানেই গত মরশুমের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

নয়াদিল্লি: আর সপ্তাহখানেকও বাকি নেই। ৩১ অক্টোবরের মধ্যেই আসন্ন আইপিএলের মেগা নিলামের (IPL Auction 2025) আগে ১০ ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিতে হবে। কোন তারকাদের কোন দল রিটেন করবে, কোন মহাতারকা দল ছাড়বেন, সেই নিয়ে বহুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে। শোনা যাচ্ছে আসন্ন মেগা নিলামে রোহিত শর্মা, ঋষভ পন্থ, কেএল রাহুলদের মতো তারকাদের নাম উঠতে চলেছে। এরই মাঝে সামিল হতে পারে আরেক মহাতারকার নাম।

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেতাব জেতা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) নাকি নাইট শিবির ছাড়তে পারেন। খবর অনুযায়ী, শ্রেয়সের দল ছাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি কেকেআর ছাড়বেনই, এমন কোনও নিশ্চয়তা না থাকলেও, তাঁর কাছে অপর এক ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব রয়েছে এবং সেই নিয়ে শ্রেয়স খানিক চিন্তাভাবনাও করছেন। তবে সেটি কোন দল, সেই নিয়ে কোনও খবর পাওয়া যায়নি। শ্রেয়স কেকেআর ছাড়লে নাইটদের অধিনায়ক কে হতে পারেন?

এক্ষেত্রে সম্ভাব্য বিকল্প হতে পারেন এক প্রাক্তন নাইটই। তিনি আর কেউ নন, ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্যকুমার যে আসন্ন মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন, সেই নিয়ে জোর জল্পনা। এরই মাঝে রিপোর্ট দাবি করা হচ্ছিল তাঁকে নাকি কেকেআরে তরফে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে গোটাটাই বেসরকারিভাবে। এই প্রস্তাবে সূর্যর তরফে এখনও কোনওকিছুই জানানো হয়নি বলেও, রিপোর্টে দাবি করা হয়েছে।

অতীতে কেকেআরের হয়ে আইপিএলে খেলেছেন সূর্যকুমার। তবে ২০১৮ মরশুমের নিলামের আগে তাঁকে নাইট শিবির ছেড়ে দেয়। ৩ কোটি ২০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন তিনি। তারপর থেকে শুধুই উত্থান। আন্তর্জাতিক অভিষেক ঘটানো থেকে ভারতের অধিনায়ক হওয়া, খুব অল্প সময়েই অনেকটা পথ অতিক্রম করে ফেলেছেন সূর্য। ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। দীর্ঘদিন আইসিসির ক্রমতালিকায় এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারও ছিলেন তিনি। তাঁকে নিতে যে কোনও দলই যে ঝাঁপাবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কেকেআর কি আইপিএল জয়ের পরের মরশুমেই অধিনায়ককে ছেড়ে দেবেন? রয়েছে বড় প্রশ্নচিহ্ন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: তাঁকে অধিনায়ক রাখতে চান না কর্তারা, দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন 'অভিমানী' ঋষভ পন্থ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget