এক্সপ্লোর

Lucknow Super Giants vs Delhi Capitals: পৃথ্বী শ ৬১, ঋষভ পন্থের অপরাজিত ৪৯, দিল্লি ১৪৯/৩

LSG vs DC Live Score: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইনিংসের শুরুটা দুর্দান্ত করার পরেও, মাঝপথে পরপর তিনটি উইকেট হারিয়ে বড় স্কোর করতে ব্যর্থ হল দিল্লি ক্যাপিটালস।

মুম্বই: তারকা ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw) যেভাবে ইনিংসের শুরুটা করেছিলেন, তাতে মনে হচ্ছিল হয়তো ২০০ পেরিয়ে যাবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। কিন্তু তিনি ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আরও দু’টি উইকেট হারিয়ে যে ধাক্কা খেল দল, সেটা সামলে উঠতে অনেক সময় লেগে গেল। ফলে বড় স্কোর করতে ব্যর্থ হল দিল্লি। নির্দিষ্ট ২০ ওভারের শেষে দলের স্কোর ৩ উইকেটে ১৪৯। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) টার্গেট ১৫০। 

পৃথ্বী শ-র ঝোড়ো ইনিংস

পৃথ্বী মাত্র ৩৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও দু’টি ছক্কা। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner) অবশ্য ভাল খেলতে পারেননি। ১২ বলে মাত্র ৪ রান করেন তিনি। রভম্যান পাওয়েল (Rovman Powell) তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১০ বলে মাত্র ৩ রান করেন। ৬৭ রানে প্রথম উইকেট হারানোর পর ৭৪ রানে তিন উইকেট খুইয়ে বসে দিল্লি। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি পাশে পান সরফরাজ খানকে (Sarfaraz Khan)। তবে তাঁরা দ্রুত রান তুলতে ব্যর্থ হন। পন্থ ৩৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংস টি-২০ সুলভ তো নয়ই, পন্থের স্বাভাবিক ব্যাটিংয়ের সঙ্গেও মানানসই নয়। সরফরাজ ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। 

রবি বিষ্ণোইয়ের জোড়া উইকেট

লখনউয়ের হয়ে জোড়া উইকেট নেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। একটি উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম (Krishnappa Gowtham)।

লখনউয়ের প্রথম একাদশ

এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশে আছেন কে এল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, এভিন লুইস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ড্য, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণোই ও আবেশ খান।

দিল্লির প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে আছেন পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও অ্যানরিখ নোখিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget