এক্সপ্লোর

IPL 2024: তাঁর ঘরের ওয়াই-ফাই পাসওয়ার্ডেই চমক, লখনউ শিবিরে যোগ দিয়েই কী বললেন শামার?

Lucknow Supergiants: ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্ট অভিষেকেই চমকে দিয়েছিলেন শামার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতেই গাব্বায় বল হাতে বিধ্বংসী স্পেল করেছিলেন। ম্য়াচও জিতিয়েছিলেন দলকে।

পুণে: লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিলেন শামার জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ পেসারকে এবার নিলাম থেকে না নিলেও পরে লখনউ তাঁদের দলে নিয়েছে। শুক্রবারই দলের সঙ্গে যোগ দিলেন তিনি। লখনউ শিবির দুর্দান্তভাবে স্বাগত জানিয়েছে এই ক্যারিবিয়ান পেসারকে। বলা যেতে পারে একেবারে অভিনব ভাবে। ফ্র্য়াঞ্চাইজির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মোবাইল ঘাঁটতে থাকা শামারকে একজন এসে প্রশ্ন করছেন যে, তাঁর ঘরের ওয়াই-ফাই পাসওয়ার্ডটি কী? উত্তরে শামার বলছেন, ''টুঁটা হ্যা গাব্বা কা ঘমণ্ড''

 

২০২০-২১ বর্ডার-গাওস্কর ট্রফি। অ্যাডিলেডে লজ্জার হারের পর সিরিজে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। দেশে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। সেখান থেকে অজিঙ্ক রাহানের নেতৃত্বে টেস্ট সিরিজ জেতে ভারত। গাব্বায় সিরিজের নির্ণায়ক টেস্টে ঋষভ পন্থের অসাধারণ ইনিংসের সৌজন্যে সিরিজ পকেটে পুরে নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথমবার কোনও দলের বিরুদ্ধে গাব্বায় হারতে হয়েছিল অজি শিবিরকে। সেদিন কমেন্ট্রি বক্সে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিবেক রাজদান। তিনিই মূলত এই লাইনটি বলেছিলেন, ''টুঁটা হ্যা গাব্বা কা ঘমণ্ড'', যা পরবর্তীতে বিশাল জনপ্রিয়তা পায়। 

তিন বছর বাদে অস্ট্রেলিয়া শিবির আরও একবার ধাক্কা খেয়েছিল গাব্বায়। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া এসেছিল। সেই সিরিজে গাব্বা টেস্টে ৮ রানের দুরন্ত জয় ছিনিয়ে নেয় ক্যারিবিয়ানরা। সিরিজে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত গাব্বা টেস্ট জিতে সিরিজ ড্র করতে পারে তারা। আর সেই ম্য়াচে জয়ের নায়ক ছিলেন এই শামারই। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১১.৫ ওভারে ৬৭ রান দিয়ে ৭ উইকেট একাই তুলে নেন এই পেসার। ২১৬ রান তাড়া করতে নেমে ২০৭ রানেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস।

জানুয়ারিতে দুর্দান্ত এই পারফরম্য়ান্সের পর আইসিসির প্লেয়ার অফ দ্য মন্থ পুরস্কারও পেয়েছিলেন এই শামার। লখনউ সুপারজায়ান্টস শিবিরে ছিলেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। কিন্তু তিনি আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আইপিএল থেকে। এরপরই শামারকে উডের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lucknow Super Giants (@lucknowsupergiants)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget