এক্সপ্লোর

MS Dhoni: বিমানে হঠাৎই ধোনি-দর্শন, দর্শকদের উন্মাদনায় ভাসলেন মাহি, দেখুন ভিডিও

Chennai Super Kings: চলতি মাসের ১৮ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। ম্যাচে পরাজিত হওয়ায় এই মরশুমের মতো সিএসকের আইপিএল সফর শেষ হয়।

বেঙ্গালুরু: ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের নাম উঠলে, সেই আলোচনায় মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নাম আসাটা খুব স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন আগেই অবসর নিয়েছেন, তবে তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। আইপিএলের (IPL 2024) ম্যাচগুলিতে ধোনি মাঠে নামলেই জণগনের উন্মাদনা, চিৎকার তার পরিচয়বাহক। তাঁর জনপ্রিয়তা যে শুধু ২২ গজে সীমাবদ্ধ নয়, তার পরিচয় আবারও একবার পাওয়া গেল।

চলতি মাসের ১৮ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। মরণ-বাঁচন ম্যাচে হলুদ ব্রিগেডকে ২৭ রানে সেই ম্যাচে পরাজিত করে আইপিএলের প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে আরসিবি। ম্যাচে পরাজিত হওয়ায় এই মরশুমের মতো সিএসকের আইপিএল সফর শেষ হয়। ম্যাচ শেষে বেঙ্গালুুরু থেকে রাঁচির উদ্দেশ বিমান ধরেন ধোনি। তাঁকে বিমানে দেখেই উপস্থিত যাত্রীরা উচ্ছ্বাসে ভাসেন। করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন।

 

 

সেই ভিডিওতে ওভারহেডে ধোনিকে নিজে হাতেই নিজের লাগেজ রাখতে দেখা যায়। তাঁর প্রতিটি মুহূর্ত উপস্থিত যাত্রীর ফ্রেমবন্দি তো করছিলেনই, তিনি নিজের সিটে বসার সময় তাঁকে করতালি দিয়ে অভিবাদনও জানান সকলে। 

বয়স ৪২-র কোটা পার করেছে। চোট আঘাতও রয়েছে। শোনা যাচ্ছে ধোনি মরশুমশেষে ফের একবার অস্ত্রোপ্রচারও করাতে পারেন। অনেকে আবার মনে করছেন এটাই হয়তো ধোনির শেষ আইপিএল মরশুম ছিল। যদিও ধোনির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই জানানো হয়নি। এই বিষয়ে সিএসকে সিইও কাশী বিশ্বনাথের সাম্প্রতিক মন্তব্যে ধোনি অনুরাগীরা কিন্তু বেশ আশাবাদীই হবেন।

সম্প্রতি হলুদ ব্রিগেডের সিইও বলেন, 'আমি জানি না, ও কী করবে। এটি এমন একটি প্রশ্ন, যার উত্তর শুধুমাত্র ধোনি দিতে পারবে। আমরা সবসময় ধোনির সিদ্ধান্তকে সম্মান করেছি। আমরা এটা ওর উপর ছেড়ে দিয়েছি এবং আপনারা সবাই জানেন যে, উপযুক্ত সময়ে এলে ও নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে এবং সেটা নিজেই ঘোষণা করেছে। আমরা আশা করছি যে, ও যখন সিদ্ধান্ত নেবে, আমরা একটি জানতে পারব, সেই বুঝে ভাবনাচিন্তা করব। তবে আমি আশাবাদী যে আগামী মরশুমে ধোনিকে পাওয়া যাবে দলের হয়ে। এমনকী সমর্থকরাও তেমনই প্রত্যাশা রাখছেন।' অবশ্য ধোনিকে নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। শেষমেশ তিনি কী করবেন, একমাত্র তিনিই জানেন।

আরও পড়ুন: ঘরের মাঠে ম্যাচ, কোয়ালিফায়ার ২-এ চিপকে রাজস্থানের হয়ে গলা ফাটাবেন সমর্থকরা আশাবাদী অশ্বিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

ভিডিও

Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget