এক্সপ্লোর

MS Dhoni's Avatar: ব্যাট ছেড়ে গিটার হাতে দর্শকদের মন জিতলেন মহেন্দ্র সিংহ ধোনি, ভাইরাল হল ভিডিও

MS Dhoni: ইতিমধ্যেই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি কিন্তু নিজের নিজের মতো করে আসন্ন মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সিএসকের হয়ে মহেন্দ্র সিংহ ধোনিও মাঠে নেমে পড়েছেন।

চেন্নাই: আর সপ্তাহ দু'য়েকের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে এবারের আইপিএল (IPL 2023) মরসুম। ইতিমধ্যেই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি কিন্তু নিজের নিজের মতো করে আসন্ন মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সিএসকের হয়ে মহেন্দ্র সিংহ ধোনিও (Mahendra Singh Dhoni) মাঠে নেমে পড়েছেন। ক্রিকেট অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি তো রয়েইছে মাঝেই তবে এরই মাঝে এক অচেনা ধোনিকে দেখা গেল। 

নতুন অবতারে ধোনি

এই ধোনির হাতে ব্যাটের বদলে রয়েছে গিটার, তিনি লম্বা ছক্কা হাঁকানোর জায়গায় গিটারের কর্ডে মজে। সিএসকের তরফেই নিজেদের সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে ধোনিকে এক সম্পূর্ণ নতুন অবতারে দেখা গেল। ধোনির আপামর সমর্থকরা নিজেদের প্রিয় ক্রিকেটারের এই ভিন্ন রূপ কিন্তু বেশ পছন্দই করেছেন। হু হু করে ভাইরালও হয়েছে তাঁর এই ভিডিও। এইটা ঠিক কীসের ভিডিও তা বোঝা না গেলেও, যতদূর সম্ভব মনে হয় এটি আসন্ন আইপিএলের জন্যই কোনও প্রমোশনাল ভিডিও শ্যুট।

সৌরভের নতুন ইনিংস

জল্পনা ছিলই, বাকি ছিল সিলমোহর। আজ, বৃহস্পতিবার ১৬ মার্চ সরকারিভাবে আইপিএলের দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট পদে দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ডব্লিউপিএলের মহিলা দল থেকে প্রিটোরিয়া এবং দুবাই ক্যাপিটালস, ক্যাপিটালসের সমস্ত ফ্রাঞ্চাইজিরই ডিরেক্টর অফ ক্রিকেটেরই দায়িত্ব সামলাবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

অবশ্য বৃহস্পতিবারই সরকারিভাবে সৌরভের দায়িত্ব নেওয়ার কথা জানানো হলেও, তিনি কিন্তু আগেভাগেই নিজের কাজ শুরু করে দিয়েছেন। সৌরভের অধীনে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের একাধিক অনুশীলন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, সৌরভ বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার আগেও কিন্তু দিল্লি ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্বে পুরনো ফ্রাঞ্চাইজিতে ফিরে কিন্তু সৌরভ নিজেও বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, 'দিল্লি ক্যাপিটালসে ফিরতে পারায় আমি উচ্ছ্বসিত। গত কয়েক মাসে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং (দিল্লি ক্যাপিটালসের) মহিলা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। আসন্ন আইপিএল মরসুমের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। গতবার আমি দায়িত্বে থাকাকালীন কিন্তু দিল্লি ক্যাপিটালস ভালই পারফর্ম করেছিল। ইতিমধ্যেই এ মরসুমের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি এবং দলগতভাবে সকলের সঙ্গে মিলিতভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। আশা করছি পরের দুই মাসটা ভালই কাটাব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget