এক্সপ্লোর

PBKS vs SRH: অর্শদীপের ৪ উইকেটের জবাবে নীতীশের দুরন্ত অর্ধশতরান, পাঞ্জাবকে ১৮৩ রানের টার্গেট দিল সানরাইজার্স

Nitish Kumar Reddy: পাঞ্জাব কিংসের হয়ে ৩৭ বলে ৬৪ রানের ইনিংস খেলেন নীতীশ কুমার রেড্ডি।

মুল্লাপুর: অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এবং হর্ষল পটেলের দৌলতে ৬৪ রানে চার উইকেট হারিয়ে একসময় বিরাট চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ (PBKS vs SRH)। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৮২/৯ স্কোরে নিজেদের ইনিংস শেষ করল সানরাইজার্স। সৌজন্য নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) দুরন্ত অর্ধশতরান। ৩৭ বলে ৬৪ রান করেন তিনি। চার উইকেট নিলেন অর্শদীপ। 

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধবন। কাগিসো রাবাডার প্রথম ওভারেই ট্র্যাভিস হেডের ব্যাটের কাণায় বল লাগে। তবে আম্পায়ারও তাঁকে আউট দেননি, রিভিউ নেয়নি পাঞ্জাব। তিনি আগ্রাসী মেজাজেই ব্যাট করতে থাকেন। রাবাডার ওভারে ১৬ রান তোলেন তিনি। তবে হেডকে ২১ রানে ফেরান অর্শদীপ সিংহ। পিছনে অনেকটা ছুটে দারুণ ক্যাচ ধরেন ধবন। ওই একই ওভারে মারক্রামকে খাতা খোলার আগেই ফেরান অর্শদীপ।    

অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীও বড় রান করতে পারেননি। দুইজনে যথাক্রমে ১৬ ও ১১ রানে সাজঘরে ফেরেন। ৬৪ রানে চার উইকেট হারিয়ে ফেলে বিরাট চাপে পড়ে যায় সানরাইজার্স। বিধ্বংসী হেনরিখ ক্লাসেনকে নয় রানে ফেরান হর্ষল পটেল। ১০০ রানে আধা সানরাইজার্স দল সাজঘরে ফিরে যায়। কিন্তু এই পরিস্থিতিতে হাল না ছেড়ে পাল্টা লড়াই শুরু করেন আব্দুল ও নীতীশ। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন দুইজনেই। ৩২ বলে নিজের প্রথম আইপিএল অর্ধশতরান পূরণ করেন নীতীশ।

 

ষষ্ঠ উইকেটে সামাদের সঙ্গে ৫০ রানের পার্টনারশিপও পূরণ করেন। তবে এরপরেই জোড়া ধাক্কা। ফের একবারে জোড়া সাফল্য পান অর্শদীপ। সামাদকে ২৫ ও নীতীশকে ৬৪ রানে ফেরান তিনি। প্যাট কামিন্স একদা আইপিএলের দ্রুততম অর্ধশতরান হাঁকিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে তাঁর ব্যাট চলেনি। তাঁর সংগ্রহ তিন। ভুবনেশ্বরের সংগ্রহ ছয়। শেষমেশ শাহবাজ আমেদ সাত বলে অপরাজিত ১৪ রানের একটি ছোট্ট ইনিংস খেলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget