এক্সপ্লোর

PBKS vs CSK, IPL 2021: ২৬ বল বাকি থাকতে হেলায় পঞ্জাব-বধ ধোনিদের

মহেন্দ্র সিংহ ধোনিও সম্ভবত ভাবেননি যে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁর দুশোতম ম্য়াচ এইভাবে হেলায় জিতবেন।

মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনিও সম্ভবত ভাবেননি যে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁর দুশোতম ম্য়াচ এইভাবে হেলায় জিতবেন। ২৬ বল বাকি থাকতে। ৬ উইকেটে পঞ্জাব কিংসকে হারিয়ে দিল সিএসকে।

দলের জয়ে নায়ক হয়ে রইলেন দীপক চাহার। যে দলের ব্যাটসম্যানদের নামের তালিকায় রয়েছে ক্রিস গেল, কে এল রাহুল, নিকোলাস পুরানের মতো বিগহিটাররা, সেই দল নাকি ২০ ওভারে তুলল মাত্র ১০৬ রান। তাও আট উইকেট হারিয়ে! হ্যাঁ, শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র ১০৬ স্কোরেই আটকে যায় প্রীতি জিন্টার পঞ্জাব। যাঁর নেপথ্যে চাহারের দুরন্ত বোলিং। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পঞ্জাব তোলে মাত্র ১০৬/৮। এবং ব্যাট হাতে একা লড়াই করলেন শাহরুখ খান। আইপিএলের নিলামের দিন থেকে যাঁকে নিয়ে আলোচনা। এমনকী, পঞ্জাব কিংসের কোচ অনিল কুম্বলে বলেছিলেন, কায়রন পোলার্ডের মতো প্রতিভা রয়েছে শাহরুখের। জাম্বো এও বলেছিলেন যে, তিনি কখনওই শাহরুখকে বল করতে চাইবেন না। সেই শাহরুখই ৩৬ বলে ৪৭ রান করে পঞ্জাবের সেরা স্কোরার। তাঁর জন্যই এক সময় ২৬/৫ হয়ে যাওয়া দল একশোর গণ্ডি পার করতে পারল।

সিএসকে-র হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দীপক চাহারের। চেন্নাই সুপার কিংসের পেসার ৪ ওভারে একটি মেডেন-সহ মাত্র ১৩ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট। তাঁর দাপটেই পঞ্জাব ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যায়। 

জবাবে ব্যাট করতে নেমে লো স্কোরিং ম্যাচে শুরুতেই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় সিএসকে। তবে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ফাফ ডুপ্লেসি ও মঈন আলি। দ্বিতীয় উইকেটে দুজনে ৬৬ রান যোগ করেন। ৩১ বলে ৪৬ রান করে আউট হন মঈন। তবে ৩৩ বলে ৩৬ রান করে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন ডুপ্লেসি। মাত্র ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে। ধোনিকে ব্যাট করতে নামতেই হয়নি।

কার্তিকের নেতৃত্ব ছাড়া অসম্ভব সাহসী সিদ্ধান্ত ছিল, বলছেন মর্গ্যান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget