এক্সপ্লোর

Babar Azam: 'সব কুদূষ্টি দূর করে দেব...' বাবর আজমকে ঘিরে পিএসএল সিইও-র কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল

PSL 2026: গতকাল কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল পেশোয়ার জ়ালমি। সেই ম্য়াচেই পিএসএল এমন ঘটনা ঘটান।

করাচি: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের মহারণ। তবে এর পাশাপাশি একই সময়ে পড়শি দেশের ফ্র্যাঞ্চাইজ়ি টি-টোয়েন্টি লিগ পিএসএলও (PSL 2026) চলছে। সেই লিগে পেশোয়ার জ়ালমির এক ম্যাচ শেষেই বাবর আজমকে ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গতকাল কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল পেশোয়ার জ়ালমি। সেই ম্য়াচে পেশোয়ার নয় বল বাকি থাকতে আট উইকেটে দুরুন্ত জয় পায়। ম্যাচে পেশোয়ারের জয়ের অন্যতম কারিগর হলেন বাবর আজম (Babar Azam)। তিনি ১৫৫ রান তাড়া করতে নেমে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেন। সেই ম্যাচশেষেই পিএসএলের সিইও সলমন নাসিরকে বাবর আজমের উপর থেকে সব কুদৃষ্টি দূর করার জন্য একটি আচার করতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে সলমনকে বলতে শোনা যায়, ‘সারি নজর উতার দেঙ্গে’, অর্থাৎ সকল কুদৃষ্টি দূর করে দেব।

বাবর আজমের সাম্প্রতিক সময়টা ভাল যায়নি। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের হয়ে খেলার সময় বারংবার তাঁর দিকে আঙুল উঠেছে। দিনকয়েক আগে সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা এবং সেখানে বাবরের একেই বড় ইনিংস খেলতে ব্যর্থতা, তার উপর কম স্ট্রাইক রেটে সিংহভাগ ইনিংস খেলা নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। সম্ভবত সেই দুঃসময় যাতে কেটে যায়, সেই কারণেই সলমন এমন ঘটনা ঘটান। 

 

 

অবশ্য বিশের বিশ্বকাপে বাবর তেমন ভাল পারফর্ম করতে না পারলেও, পাকিস্তানের তারকা ক্রিকেটার কিন্তু পিএসএলে বেশ ভালই খেলছেন। তড়তড়িয়ে ছুটছে তাঁর দল পেশোয়ারও। আপাতত পেশোয়ার পিএসএলের লিগ তালিকায় সবার উপরে রয়েছে। কোয়েট্টার বিরুদ্ধে জয়ে বাবরদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা আরও বাড়ল।

বাবরও কিন্তু এই ম্যাচে একটি রেকর্ড গড়লেন, বিরাট কোহলিকে পিছনে ফেললেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি অর্ধশতরান হাঁকানো গুটিকয়েক ক্রিকেটারদের তালিকায় এই ম্যাচেই নাম লেখালেন বাবর। তিনি বিশ ওভারের ফর্ম্যাটে ৩৪১টি ইনিংস খেলেই এই গণ্ডি স্পর্শ করলেন। বিরাট কোহলির থেকে ৬০ ইনিংস কম খেলেই বাবর এই কৃতিত্ব গড়ে ইতিহাসের পাতায় নাম তুললেন। পাকিস্তান ও পেশোয়ার জ়ালমির সমর্থকেরা আশা করবেন এভাবেই যেন বাবরের ব্যাট আগামীদিনেও কথা বলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget