এক্সপ্লোর

RR vs RCB IPL 2024 Eliminator: কোহলিদের স্বপ্নভঙ্গ, ৪ উইকেটে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রাজস্থান

RR vs RCB: চাপে পড়েও এক ওভার বাকি থাকতে আরসিবির রান পেরিয়ে গেল রাজস্থান রয়্যালস।

Key Events
rajasthan royals vs royal challengers bengaluru ipl 2024 eliminator scorecard live updates RR vs RCB IPL 2024 Eliminator: কোহলিদের স্বপ্নভঙ্গ, ৪ উইকেটে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রাজস্থান
আইপিএলের সবথেকে ইনফর্ম ও অফফর্ম দল মুখোমুখি (ছবি: আইপিএল এক্স)

Background

আমদাবাদ: আইপিএলের এলিমিনেটরে (IPL 2024 Eliminator) মুখোমুখি টুর্নামেন্টের সবথেকে ইনফর্ম ও সবথেকে আউট অফ ফর্ম দুই দল। একদিকে নাগাড়ে ছয় ম্যাচ জিতে সকলকে চমকে দিয়ে প্লে-অফে জায়গা পাকা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। অপরদিকে, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি। এমন পরিস্থিতিতে আমদাবাদে নামছে দুই দল।

এলিমিনেটর মানে একটাই সুযোগ। ভুলত্রুটির কোনও অবকাশ নেই। মাসখানেক আগেও দুই দলের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। টানা ছয় ম্যাচ হেরে আরসিবি কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। তবে রূপকথার প্রত্যাবর্তনে বিরাট কোহলিরা প্লে-অফে। অপরদিকে, আরসিবি প্রত্যাবর্তনের সফর শুরু করার ঠিক দিন দু'য়েক পরেই রাজস্থান রয়্যালস নয় ম্যাচের মধ্যে নিজেদের অষ্টম ম্যাচটি জিতে কার্যত প্লে-অফ পাকা করে ফেলেছিল। তবে তারপরেই ভাগ্য বদল। অবশ্য দল পরপর হারলেও, রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন কিন্তু তাঁর দল খারাপ ক্রিকেট খেলেছে, তা মানতে নারাজ।

তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে আত্মবিশ্বাস এবং ফর্মের গুরুত্ব ঠিক কতটা, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। রাজস্থান ঠিক এই ফর্ম ছাড়াই মাঠে নামবে। উপরন্তু, দলের তারকা ক্রিকেটার জস বাটলারকে রাজস্থান এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাবে না। দেশের হয়ে খেলার জন্য ইংল্যান্ডে ফিরে গিয়েছেন তিনি। এই বাটলারের শতরানে ভর করেই কিন্তু দুই দলের শেষ সাক্ষাৎকারে আরসিবিকে হারিয়েছিল রাজস্থান। তাঁর না থাকাটা নিঃসন্দেহে বিরাট ধাক্কা। সেই ম্যাচে আরও এক ক্রিকেটার শতরান হাঁকিয়েছিলেন। তিনি বিরাট কোহলি (Virat Kohli)।

গোটা মরশুমে তেমন আহামরি পারফর্ম না করলেও, কোয়ালিফায়ার ১-এ মিচেল স্টার্ক বিধ্বংসী স্পেলে প্রমাণ করে দিয়েছেন যে চ্যালেঞ্জ যখন কঠিন হয়, তখন অভিজ্ঞতা এবং দক্ষতাই কথা বলে। স্টার্কের মতো কোহলিও বড় ম্যাচের ক্রিকেটার। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি কিন্তু দুরন্ত ছন্দেও রয়েছেন। শেষ তিন ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ৯২, ২৭ ও ৪৭। আমদাবাদে ব্যাটিং সহায়ক পিচে কোহলি ব্যাট হাতে জ্বলে উঠলে অবাক হওয়ার কিছুই থাকে না। তাঁর বিরুদ্ধে কিন্তু রাজস্থানের হাতিয়ার হতে পারেন সন্দীপ শর্মা (Sandeep Sharma)।

সন্দীপ ১৫টি বিশ ওভারের ম্যাচে কোহলিকে সাত বার আউট করেছেন। আরসিবি বনাম রাজস্থানের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। তবে বর্তমানে তিনি ফিট এলিমিনেটরে বিরাট বনাম সন্দীপের লড়াইয়ে কে জয়ী হন, তার ওপর কিন্তু ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভরশীল। আরসিবি সাতে সাত করে না, পাঁচ ম্যাচ পরে রাজস্থান জয়ের সরণিতে ফেরে সেটাই এখন দেখার বিষয়।

23:24 PM (IST)  •  22 May 2024

IPL Live Score: ৪ উইকেটে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রাজস্থান

কোহলিদের স্বপ্নভঙ্গ। ৪ উইকেটে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রাজস্থান রয়্যালস। এক ওভার বাকি থাকতে লক্ষ্যপূরণ।

23:02 PM (IST)  •  22 May 2024

IPL Live Score: হাড্ডাহাড্ডি লড়াই

জমে উঠেছে ম্যাচ। বল হাতে দারুণ লড়াই চালাচ্ছে আরসিবি। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য রাজস্থানের ৪৭ রানের প্রয়োজন। ১৫ ওভার শেষে স্কোর ১২৬/৪। হেটমায়ার সাত ও রিয়ান পরাগ ২৫ রানে ব্যাট করছেন। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget