এক্সপ্লোর

Rashid Khan: আইপিএলে এসেই পেয়েছিলেন অদ্ভুত প্রস্তাব, নিজের অটোবায়োগ্রাফিতে কী বললেন রশিদ?

Rashid Khan Indian Citizenship: ২০১৮ সালে প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে এসেছিলেন রশিদ খান। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতেন তিনি।

কাবুল: আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এই মুহূর্তে বড় একটা নাম। আফগানিস্তান ক্রিকেটের উত্থাণের পেছনে রশিদ খানের অবদান অনস্বীকার্য। কিন্তু এই রশিদ খানকেই না কি ভারতের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকী ভারতের নাগরিকত্বও তাঁকে দেওয়া হবে, এই বিষয়েও না কি তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। 'Rashid Khan: From Streets to Stardom' আফগান তারকার নিজের লেখা বইটি প্রকাশিত হবে আজ। সেখানেই এই ভারতের নাগরিকত্ব নিয়ে মুখ খুলেছেন আফগান তারকা। 

২০১৮ সালে প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে এসেছিলেন রশিদ খান। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতেন তিনি। তখন থেকেই ভারতীয় সমর্থকদের মনে জায়গা করে নিয়েছিলেন আফগান লেগস্পিনার। নিজের লেখা বইয়ে রশিদ লিখেছেন, ''ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা এক সিনিয়র ব্যক্তি আমাকে বলেছিলেন যে ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য। তিনি আমার সঙ্গে দেখা করে বলেছিলেন তোমার দেশের যা বর্তমান পরিস্থিতি, তাতে আমার মনে হচ্ছে না, আগামী দিনে তুমি আর দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। কারণ ক্রিকেট খেলার মতো পরিস্থিতি হয়ত থাকবে না। আমরা তোমাকে ভারতীয় নাগরিক হিসাবে পেলে তুমি ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। নাগরিকত্ব চেয়ে তুমি আবেদন করলে বাকি যা করা দরকার আমরা করে নেব।" রশিদ আরও লিখেছেন, ''এই কথা শুনে আমি হেসে ওঁনাকে ধন্যবাদ জানিয়েছিলাম কিন্তু আমি তাঁকে সম্মান জানিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গেই জানিয়েছিল যে আমি এখনও আফগানিস্তানের হয়ে ক্রিকেট খেলছি। যদি আগামীতে খেলতে না পারি তখন হয়ত ক্রিকেট খেলবো না কিন্তু মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হতে চাই না।''

রশিদ নিজের আত্মজীবনীতে উল্লেখ করেছেন যে অস্ট্রেলিয়ার মাটিতেও না কি তাঁকে নাগরিকত্ব নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন অনেকেই। কিন্তু তা নিয়ে বেশিকিছু লেখেননি আফগান তারকা। উল্লেখ্য, এই মুহূর্তে গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত রশিদ। আইপিএলের মাঝেই সুখবর পেয়েছিলেন রশিদ খান।  পুত্র সন্তানের বাবা হয়েছেন রশিদ। কলকাতা ম্য়াচের পরই এই খবর পান রশিদ। নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টেই সে কথা জানিয়েছেন। ছেলের নাম রেখেছেন আজলান। গুজরাত টাইটান্সের জার্সিতে খেলার আগে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতেই খেলেছেন তারকা লেগস্পিনার। এশিয়া মহাদেশের সেরা লেগস্পিনার এখন রশিদই। দেশের জার্সিতেও নেতৃত্বভার সামলেছেন এই ডানহাতি তারকা। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও ক্যামিও ইনিংস খেলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget