এক্সপ্লোর

IPL 2026: ধোনি থাকতেও কীভাবে সিএসকেতে প্রথম একাদশে খেলবেন স্যামসন? উপায় বাতলে দিলেন অশ্বিন

MS Dhoni And Sanju Samson: নতুন মরশুমে সিএসকে শিবিরে ধোনি রয়েছেন, সেখানে স্যামসন কি উইকেট কিপার ব্যাটার হিসেবে আদৌ খেলতে পারবেন? তবে একটি উপায় বাতলে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

চেন্নাই: আইপিএলের আগামী মরশুমে সঞ্জু স্যামসনকে খেলতে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে। অন্যদিকে রবীন্দ্র জাডেজাকে দেখা যাবে ফের রাজস্থান রয়্যালসের জার্সিতে। তবে নতুন মরশুমে সিএসকে শিবিরে ধোনি রয়েছেন, সেখানে স্যামসন কি উইকেট কিপার ব্যাটার হিসেবে আদৌ খেলতে পারবেন? তবে একটি উপায় বাতলে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে দীর্ঘদিন ধরে খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু সঞ্জু স্যামসন এখন ট্রেডে সিএসকে শিবিরে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে তিনিও তো উইকেট কিপার ব্যাটার। তাহলে কি ধোনির উপস্থিতিতে স্যামসন কি সুযোগ পাবেন একাদশে? 

প্রখ্যাত সাংবাদিক বিমল কুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, ''চেন্নাই সুপার কিংস স্যামসনকে উইকেট কিপার ব্যাটার হিসেবে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে মহেন্দ্র সিংহ ধোনিকে ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে খেলানো যেতে পারে।''

শনিবার স্যামসনকে ট্রেডের মাধ্যমে দলে নেওয়ার খবর সরকারিভাবে সিএসকের তরফে জানানো হয়েছেস্যামসন ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেনঅপরদিকে, গত মরশুমে রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় মহেন্দ্র সিংহ ধোনিকে পুনরায় হলুদ ব্রিগেডের নেতৃত্ব দিতে দেখা যায়। পরের মরশুমে কি রুতুই অধিনায়ক থাকবেন না মাহি বা স্যামসন কেউ দলকে নেতৃত্ব দেবেন, উঠছিল প্রশ্ন। আজই কিন্তু এক পোস্টের মাধ্যমে সিএসকের তরফে পরবর্তী মরশুমে দলকে কে নেতৃত্ব দেবেন, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছেসিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'আমাদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চল, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়'।

উল্লেখ্য, পরের আইপিএলে কোন দলের জার্সিতে দেখা যাবে স্যর জাডেজাকে। রবীন্দ্র জাডেজাকে ছেড়েই দিল সিএসকে। আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে স্পিনার অলরাউন্ডারকে। ১২ মরশুম চেন্নাইয়ের হয়ে খেলেছেন জাডেজাআড়াইশোর ওপর ম্যাচ খেলেছেন। পরের আইপিএলের আগে রাজস্থানে যোগ দিলেন। চেন্নাইয়ে তিনি ছিলেন ১৮ কোটি টাকায়। ১৪ কোটি টাকায় যোগ দিলেন রাজস্থান রয়্যালসে

উল্লেখ্য, জাডেজাকে পেতে সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ের হাতে তুলে দিল রাজস্থান রয়্যালস। গত মরশুম পর্যন্ত রাজস্থানের অধিনায়ক ছিলেন সঞ্জু। তবে পরের আইপিএলে তাঁকে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিদের দলে। ১৮ কোটি টাকায় তাঁর সঙ্গে রাজস্থানের চুক্তি ছিল। চেন্নাইও সেই দামেই নিল তাঁকে। ১৭৭ আইপিএল ম্যাচ খেলা স্যামসনের তৃতীয় দল হবে চেন্নাই। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget