এক্সপ্লোর

RCB Practice session Cancelled: বিরাট কোহলির নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন! এলিমিনেটরের আগে কেন বাতিল হল আরসিবির অনুশীলন?

Virat Kohli: খবর অনুযায়ী গুজরাত পুলিশ আমদাবাদ বিমানবন্দর থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করে। এদের থেকে আগ্নেয়াস্ত্র এবং সন্দেহজনক ছবি, ভিডিও পাওয়া যায় যা কোহলির নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেয়।

আমদাবাদ: বুধবার, ২২ মে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) আইপিএলের এলিমিনেটরে (IPL 2024 Eliminator) একে অপরের মুখোমুখি হবে। তবে তার আগেরদিন অনুশীলনই করল না আরসিবি শিবির। এর কারণ কী? 

একাধিক রিপোর্ট অনুযায়ী ম্যাচের আগে আরসিবির তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। গুজরাত পুলিশ আমদাবাদ বিমানবন্দর থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করে। এদের থেকে আগ্নেয়াস্ত্র এবং সন্দেহজনক ছবি এবং ভিডিও পাওয়া যায় যা সরাসরি বিরাট কোহলির নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেয়। আরসিবিকে সম্ভাব্য দুষ্কৃতি হানার বিষয়ে জানানো হলে তাঁরা কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। সেই কারণেই ম্যাচের আগেরদিন আরসিবি নিজেদের অনুশীলন বাতিল করে। রাজস্থানকেও এই বিষয়ে জানানো হয়। তবে তারা অনুশীলন করেন। কিন্তু দুই দলের কেউই সোমবার রাতে সাংবাদিক বৈঠক করেনি।

এই রিপোর্ট রীতিমতো শোরগোল ফেলে দেয়। তবে সম্প্রতি নতুন এক খবর শোনা যাচ্ছে। সেই খবর অনুযায়ী, আরসিবি কিন্তু কোনও দুষ্কৃতি হানার ভয়ে নয়, বরং প্রচণ্ড গরম এড়াতে নিজেদের অনুশীলন বাতিল করেছেন। আরসিবি এবং রাজস্থান রয়্যালস, উভয় দলেরই গুজরাত কলেজের মাঠে অনুশীলন করার কথা ছিল। বিরাটদের আরসিবির অনুশীলন করার কথা ছিল দুপুর দু'টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। অপরদিকে, রাজস্থানের ৩.৩০টে থেকে ৬.৩০টা পর্যন্ত অনুশীলন করার কথা ছিল। ৬.৩০টার পর অনুশীলনের সময় আলোর সমস্যা হবে। সেই কারণে তারপর আর গুজরাত কলেজের মাঠে অনুশীলন করার অবকাশ ছিল না।  

এমন পরিস্থিতিতে রাজস্থান নিজেদের অনুশীলন সারলেও, আমদাবাদের প্রচণ্ড গরমে আরসিবি নিজেদের অনুশীলন বাতিল করে। কালই আবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ছিল। তাই মাঠে অনুশীলন করার সুযোগ ছিল না। বিকল্প হিসাবে আরসিবিকে স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করারও বিকল্প দেওয়া হয়। কিন্তু তারা ম্যাচের আগেরদিন বিশ্রাম নেওয়ারই সিদ্ধান্ত নেয়। তবে দুই দলের কেউই সাংবাদিক বৈঠক করেনি। 

দুরন্ত ছন্দে থাকা আরসিবি অনুশীলন না করেও কি সাতে সাত অর্থাৎ নাগাড়ে সাত ম্যাচ জিতবে? না রাজস্থান রয়্যালস পাঁচ ম্যাচ পরে জয়ের সরণিতে ফিরবে, এখন সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট হওয়া উচিত নয়, মত ইংল্যান্ড অধিনায়ক বাটলারের 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget