এক্সপ্লোর

Vijay kumar Vyshak : বেঙ্গালুরুর নেটে বোলিং থেকে অভিষেকে দিল্লিকে ছারখার, কে এই বিজয় বিশাখ ?

IPL 2023 : দিল্লির বিরুদ্ধে আইপিএল অভিষেকের মঞ্চেই ৪ ওভারে ২০ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নিয়েছেন তিনি। 

বেঙ্গালুরু : অভিষেকেই বাজিমাত। প্রথমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও পরে ক্রিজে সেট হওয়ার ইঙ্গিত দেওয়া অক্ষর প্যাটেল ও ললিত যাদবের উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দিল্লিকে ২৩ রানে টেক্কা দেওয়ার পিছনে বড় অবদান রাখলেন বিজয় কুমার বিশাখ (Vijay Kumar Vyshak)। আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন কর্ণাটকের এই পেসার, তবে চোট-আঘাতের ধাক্কায় আইপিএল শুরুর আগে আরসিবি-র নেটে ভাল বল করার সুবাদে তাঁকে দলে সুযোগ দেয় ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি। আর দিল্লির বিরুদ্ধে আইপিএল অভিষেকের মঞ্চেই ৪ ওভারে ২০ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নিয়েছেন তিনি। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলের অভিষেক মঞ্চে কোনও ভারতীয় পেসারের এটাই সেরা পারফরম্যান্স। ম্যাচ শেষে যে তথ্য ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর কাছ থেকে পেয়ে একগাল হেসে বিজয়ের বক্তব্য, ধন্যবাদ এই তথ্য জানতাম না। নিজের ওপর আস্থা রেখে কঠোর পরিশ্রম করছিলাম। শেষমেশ সেটা ফল দেওয়া শুরু করল। শুধু গুরুত্বরূর্ণ তিনটি উইকেট তুলে নেওয়াই নয়, চিদাম্বরমের পিচে ক্রমশ আটকে আটকে ব্যাটে আসা বলের কথা অধিনায়ক ফাফ ডু প্লেসির থেকে জেনে বোলিংয়ের সময় মাঝেমধ্যে নাকল তথা স্লোয়ার বল ব্যবহার করলেন বিজয় বিশাখ। যা হয়ে উঠেছিল অত্যন্ত কার্যকরী। যে প্রসঙ্গে বিজয়ের বক্তব্য, টানা দু'বছর ধরে স্লো বল অনুশীলন করছিলাম, সেটা আজকের ম্যাচে দারুণভাবে কাজে লেগেছে। 

কর্ণাটকের হয়ে ২০২১-২২ মরসুম থেকে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল বিজয় বিশাখের। দুরন্ত গতিতে বোলিংয়ের পাশাপাশি ইয়র্কার ও স্লোয়ার বলও তাঁর অস্ত্র। এখনও পর্যন্ত ১০ টি  প্রথম শ্রেণির ম্যাচে খেলে ৩৮ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। লিস্ট-এ তে ৭ ম্যাচে ১১ উইকেট আর ১৪ টি ঘরোয়া টি ২০ ম্যাচে খেলে ২২ জন ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন বিজয়। ঘরোয়া ক্রিকেটে প্রতিশ্রুতিমান পেসারকে অবশ্য হতাশ হতে হয়েছিল আইপিএলের নিলামের মঞ্চে। থেকে গিয়েছিলেন অবিক্রিত। তবে জীবন যে ফের সুযোগ দেয়, তেমনটাই যেন বিজয়ের ক্ষেত্রে ফের একবার প্রমাণ মিলেছে। আইপিএলের প্রস্তুতিতে আরসিবি-র নেট বোলার হিসেবে বোলিং করেছিলেন তিনি। যারপর থেকেই ছিলেন ব্যাঙ্গালোর টিম ম্যানেজমেন্টের নজরে। চোট-আঘাতের ধাক্কায় ক্রিকেটারদের ছিটকে যাওয়ার তালিকা দীর্ঘ হতেই তাই পেয়েছিলেন ডাক। আর যারপর দিল্লি ম্যাচে আইপিএল অভিষেকের সুযোগ। যে মঞ্চে দারুণভাবে নিজেকে মেলে ধরে আপাতত চর্চায় তরুণ এই ভারতীয় পেসার।

View this post on Instagram
 
A post shared by IPL (@iplt20)

আরও পড়ুন- টানা ৫ ম্যাচে হার! বিরাটদের আরসিবির কাছে আত্মসমর্পণ দিল্লির

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget