এক্সপ্লোর

Rishabh Pant: আইপিএল শুরুর আগে ফিটনেস ফিরে পেতে জিমে কড়া কসরত ঋষভ পন্থের, ভাইরাল ভিডিও

Rishabh Pant Fitness: পন্থ নিজের ফিটনেস ফিরে পেতেও কাজ চালানোর পাশাপাশি ব্যাটিং, দৌড়ানোর পাশাপাশি কিপিং অনুশীলনটাও শুরু করেছেন বলে জানান দিল্লি ক্যাপিটালস কর্ণধার পার্থ জিন্দাল।

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে ২০২৪ সালের আইপিএল (IPL 2024)। গাড়ি দুর্ঘটনার পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে আসন্ন আইপিএলেই যে তিনি প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন, তা কার্যত নিশ্চিত। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) তরফেও পন্থের আইপিএল খেলার বিষয়ে জানানো হয়। মেগা টুর্নামেন্টের আগে নিজের ফিটনেস ফিরে পেতে মরিয়া তারকা কিপার-ব্যাটার।

সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে পন্থ দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কসরত করছেন পন্থ। সময়ে সময়ে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের না না আপডেটও দেন। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের কড়া জিম সেশনের একটি ভিডিও আপলোড করলেন পন্থ। ভিডিওর ক্যাপশনে পন্থ লেখেন, 'পুশিং দ্য লিমিটস' অর্থাৎ নিজের ক্ষমতার শেষ সীমার উর্ধ্বে যাওয়ার প্রচেষ্টা।

 

পন্থ যে আসন্ন আইপিএলে খেলবেন এবং তিনিই যে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন তা ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের তরফে জানানো হয়েছে। পন্থ নিজের ফিটনেস ফিরে পেতেও কাজ চালানোর পাশাপাশি ব্যাটিং, দৌড়ানোর পাশাপাশি কিপিং অনুশীলনটাও শুরু করেছেন বলে জানান জিন্দাল। তবে তিনি টুর্নামেন্টের প্রথমার্ধে কিপিং করবেন না বলেই খবর। ধীরে ধীরে তাঁকে কিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে। তবে তিনি যে টুর্নামেন্টের শুরু থেকেই দলকে নেতৃত্ব দেবেন, সেই বিষয়ে আত্মবিশ্বাসী ক্যাপিটালসের কর্ণধার।

পন্থ ২০১৬ মরশুম থেকে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ সদস্য। তিনি মেগা টুর্নামেন্টে ইতিমধ্যে ৯৮টি ম্যাচ খেলে ১৪৭-র অধিক স্ট্রাইক রেট ও ৩৪.৬১ গড়ে মোট ২৮৩৮ রান করে ফেলেছেন। গত বছর দুর্ঘটনার পর আইপিএল খেলা হয়নি, তবে নতুন মরশুমে তিনি নিশ্চয়ই নিজের সেরাটা উজাড় করে দিতে মরিয়া হয়ে মাঠ নামবেন। তবে ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু দিল্লি শুরুর দিকে নিজেদের ম্যাচ খেলতে পারবে না।

আইপিএলের প্রথম দফার সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। প্রথম ২১টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ পড়েছে দিল্লি ক্যাপিটালসের। যার মধ্যে তিনটি অ্যাওয়ে ম্যাচ। আর দুটি হোম ম্যাচ। তবে দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচ ফেলা হয়েছে বিশাখাপত্তনমে। খবর অনুযায়ী অরুণ জেটলি স্টেডিয়াম আইপিএল -র শুরুর দিকে প্রস্তুত থাকবে না বলেই নাকি এই সিদ্ধান্ত। উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-র ফাইনাল আয়োজিত হবে এই স্টেডিয়ামে। ১৭ মার্চ হবে ডব্লিউপিএলের ফাইনাল। তার ঠিক পাঁচদিনের মাথায় আইপিএল শুরু। দ্রুত আইপিএলের জন্য মাঠ তৈরি করা যাবে না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: মাত্র ৩৩ বলেই সেঞ্চুরি, টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বরেকর্ড নামিবিয়া তারকার 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget