এক্সপ্লোর

Rohit Sharma: রাজস্থানের বিরুদ্ধে শূন্য রানে আউট 'হিটম্যান', ঘরের মাঠেই লজ্জার রেকর্ড রোহিতের

MI vs RR: ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ছয় উইকেটে পরাজিত হয় মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই: ঘরের মাঠে আইপিএল (IPL 2024) মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (MI vs RR)। সেই ম্যাচেই লজ্জার রেকর্ড গড়লেন পল্টনদের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 

বাঁ-হাতি বোলারের বিরুদ্ধে রোহিত শর্মার শুরুতে দুর্বলতা রয়েছে বলে অনেকেই মনে করেন। অতীতে শাহিন আফ্রিদি বিশ্বকাপের ম্যাচে প্রথম ওভারেই রোহিতকে আউট করেছিলেন। ফের একবার বাঁ-হাতি বোলারের বিরুদ্ধে ইনিংসের শুরুতেই আউট হলেন হিটম্যান। তাও আবার খাতার খোলার আগেই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইনিংসের প্রথম ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। বোলার, তাঁর প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ ট্রেন্ট বোল্ট। এর জেরেই এক লজ্জার রেকর্ডের মালিক হয়ে গেলেন রোহিত।

 

 

এই নিয়ে আইপিএলের মঞ্চে ১৭তম বার শূন্য রানে আউট হলেন রোহিত। মেগা টুর্নামেন্টে যুগ্মভাবে দীনেশ কার্তিকের সঙ্গে এটি সর্বকালীন রেকর্ড। এতবার আর কোনও ব্যাটার শূন্য রানে আউট হননি। রোহিত, কার্তিকের পর তালিকায় রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মনদীপ সিংহ এবং সুনীল নারাইন। এই নিয়ে বোল্টের বিরুদ্ধে পঞ্চমবার আউট হলেন রোহিত। 

এদিন রাজস্থান রয়্যালসের সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল হার্দিক-রোহিতদের। একটা সময় পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে, দলের স্কোর একশো পেরবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল ধন্দ। ২০/৪ হয়ে গিয়েছিল মুম্বই। সেখান থেকে হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা কিছুটা লড়াই করলেন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৫/৯ তোলে মুম্বই। সঞ্জু স্যামসনদের সামনে সহজ লক্ষ্য ছিল। ১২৬ রান তুললেই ম্য়াচ জিতে নেবে রাজস্থান রয়্যালস, পরিস্থিতি ছিল এমনই।

প্রথম ওভারেই ছন্দে থাকা যশস্বী জয়সওয়ালকে তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রোটিয়া পেসার কেনা পাফাকা। জস বাটলার, সঞ্জু স্যামসনও রান পাননি। তবে ৩৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে রাজস্থানকে ২৭ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্য়াচ জেতালেন রিয়ান পরাগ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রাজস্থান। আর মুম্বই থেকে গেল তলানিতেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ঘরের মাঠে টসেই ক্ষোভের শিকার অধিনায়ক হার্দিক, দর্শকদের শান্ত করার প্রচেষ্টা মঞ্জরেকরের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget