এক্সপ্লোর

IPL 2023: ঘরোয়া ক্রিকেটে বাংলার পেস বোলিংয়ের ভরসা, এবার কি আরসিবি একাদশে সুযোগ মিলবে আকাশদীপের?

RCB: বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে এসেছেন আকাশ দীপ। আইপিএলে দলে থাকলেও গত মরসুমে আরসিবির জার্সিতে খুব বেশি সুযোগ পাননি।

বেঙ্গালুরু: ঘরোয়া ক্রিকেট বাংলার জার্সিতে প্রচুর ম্যাচ জিতিয়েছেন। দ্রুত গতির পেসে পরাস্ত করেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। ২০২১ মরসুম থেকে আরসিবি শিবিরের সঙ্গে যুক্ত রয়েছেন আকাশ দীপ। কিন্তু এখনও পর্যন্ত প্রথম একাদশে নিজের জায়গা পাকা করতে পারেননি এই ডানহাতি পেসার। রঞ্জি ট্রফিতে রানার্স আপ হয়েছে বাংলা শিবির। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আকাশ দীপ। রঞ্জি শেষ হওয়ার পরই বাগদান সেরেছিলেন তিনি। এবার কি তবে জীবনে নতুন কোনও মোড় আসতে পারে আকাশ দীপের? কী মনে হয় আপনার?

কে এই আকাশ দীপ?

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪টি ম্যাচ খেলে বাংলার জার্সিতে ৯০ টি উইকেট তুলে নিয়েছিলেন আকাশ দীপ। টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেটে ৩২ ম্যাচ খেলে মোট ৩৮ উইকেট নিয়েছেন। ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল আকাশ দীপের। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ১০ লক্ষ টাকায় আরসিবি দলে নিয়েছিল আকাশ দীপকে। 

১৯৯৬-এর ১৫ ডিসেম্বর জন্ম নেওয়া এই বোলারের বয়স মাত্র ২৫ বছর ১০৫ দিন। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। তবে বাংলা দলে খেললেও আদতে আকাশদীপের জন্ম বিহারের দেহরিতে। এবারের রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে এক ইনিংসে একাই ৫ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। লিস্ট এ ক্রিকেটে ১৬ ম্যাচ খেলে ২৫ উইকেট নিয়েছেন আকাশ দীপ। 

কেমন হতে পারে আরসিবির পেস আক্রমণ?

জানা যাচ্ছে, অ্যাকিলিসের সমস্যায় ভুগছেন পেসার হ্যাজেলউড। পায়ের যে ব্যথার জেরে বর্ডার-গাওস্কর সিরিজেও খেলতে পারেননি তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলার মাঝে ভারতে থাকলেও কোনও ম্যাচেই খেলতে নামতে পারেননি জস। এদিকে, পায়ের চোট সারিয়ে ওঠার পথে গ্লেন ম্যাক্সওয়েল। গতবছর পায়ের চোট পেয়েছিলেন তিনি। যদিও ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছিলেন তিনি। যদিও পরের দুটো ওডিআইতে দলে থাকতে পারেননি ম্যাক্সওয়েল। আরসিবি-র এক চ্যাট শো'তে ম্য়াক্সওয়েল জানিয়েছিলেন, পা এখন আগের থেকে অনেক সেরে গিয়েছে। প্রায় ১০০ শতাংশ ফিট। আশা রাখছি ভোগান্তি ছাড়াই গোটা প্রতিযোগিতা খেলতে পারব। 

প্রসঙ্গত, অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ধরে রাখতে বড় অর্থই খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ২০২২-র আইপিএলের মেগা অকশনের প্রাক্কালেই ১১ কোটি টাকা দিয়ে তাঁকে স্কোয়াডে ধরে রেখেছিল আরসিবি। অপর অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডকে দলে পেতে নিলামের মঞ্চে ৭.৭৫ কোটি টাকা খরচ করেছে আরসিবি। গত আইপিএলে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন এই ডান হাতি পেসার। উল্লেখ্য, শুধু হ্যাজেলউডই নন আরসিবি এবারের আইপিএলের শুরুর দিকে তাঁদের বিদেশি অপর পেসার ওয়ানিন্দু হাসারাঙ্গারও সার্ভিস পাবে না প্রথম কিছু ম্যাচের জন্য।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget