এক্সপ্লোর

Samson On Dhoni: 'সবসময় ধোনি ভাইয়ের সান্নিধ্যে থাকার চেষ্টা করি', কেন এমন বললেন স্যামসন?

IPL 2025: তার আগে মহেন্দ্র সিংহ ধোনির বন্দনায় সঞ্জু স্য়ামসন। কীভাবে রাজস্থান রয়্যালস অধিনায়কের জীবনে প্রভাব ফেলেছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, তা জানিয়ে দিলেন সঞ্জু।

মুম্বই: আইপিএলের দামামা বেজে যাবে আর কিছুদিন পরেই। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। তার আগে মহেন্দ্র সিংহ ধোনির বন্দনায় সঞ্জু স্য়ামসন (Sanju Samson)। কীভাবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) অধিনায়কের জীবনে প্রভাব ফেলেছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, তা জানিয়ে দিলেন সঞ্জু। জিও হটস্টারের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে স্যামসন বলেন, ''সব তরুণ ক্রিকেটারদের মতই আমিও মহেন্দ্র সিংহ ধোনির অনেক বড় ভক্ত। চেষ্টা করি যতটা বেশি সময় ধোনি ভাইয়ের সঙ্গে সময় কাটানো যায়। অনেক কিছু শেখার আছে ওঁনার থেকে। সিএসকের বিরুদ্ধে যতবার আমাদের ম্যাচ হয়, আমি ততবার ধোনি ভাইয়ের সঙ্গে বসে কথা বলার চেষ্টা করি। আমার মনে আছে শারজাতে সিএসকের বিরুদ্ধে বিরুদ্ধে একটা ম্য়াচে আমি ভাল পারফর্ম করেছিলাম। ৭০-৮০ রান করেছিলাম। এরপর ম্য়াচ আমরা জিতে যাই। আমি ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছিলাম সেবার। এরপরই প্রথমবার আমি মাহি ভাইয়ের সঙ্গে দেখা করি। সেই থেকে আমাদের শুরু।''

রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে নামবেন ধোনি। এবার নিলামের আগে ৪ কোটি টাকা দিয়ে ধোনিকে রিটেন করেছে সিএসকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এমএসডি শুধুমাত্র আইপিএলে খেলছেন। 

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির অবদানের কথা সবার জানা। ধোনির সম্মানার্থে এবার কি বিশেষ সাত টাকার কয়েন চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি খবর ছড়িয়ে পড়েছে। একটি মুদ্রার ছবিও ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, উজ্জ্বল সোনালি রংয়ের একটি মুদ্রা। যার এক পিঠে লেখা মহেন্দ্র সিংহ ধোনি, ট্রফি কালেকটর। সেই মুদ্রার অপর পিঠে ইংরেজিতে লেখা এমএস ধোনি। সঙ্গে ৭ সংখ্যা ও ধোনির স্বাক্ষর।

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এরকমই কিছু পোস্ট। যেখানে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা মাথায় রেখে এবং ভারতের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে সম্মান জানাতে রিজার্ভ ব্যাঙ্ক নতুন ৭ টাকার কয়েন চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এমনিতেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাত সংখ্যাটি অঙ্গাঙ্গীভাবে নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে। ৭ জুলাই ধোনির জন্মদিন। তাঁর জার্সি নম্বরও সাত। এ বার থেকে এই তালিকাতে কি যুক্ত হতে চলেছে ৭ টাকার কয়েনও?

সেরা শিরোনাম

Pathan On Rinku: রিঙ্কুই কি পরবর্তী নাইট অধিনায়ক? বাঁহাতি তারকাকে দৌড়ে সবার আগে রাখছেন পাঠান
রিঙ্কুই কি পরবর্তী নাইট অধিনায়ক? বাঁহাতি তারকাকে দৌড়ে সবার আগে রাখছেন পাঠান
Rohit Sharma: 'ট্রফির কথা তো এখন ভুলেই যাও..', হঠাৎ কেন এমন কথা বললেন রোহিত?
'ট্রফির কথা তো এখন ভুলেই যাও..', হঠাৎ কেন এমন কথা বললেন রোহিত?
Rohit Sharma: 'অধিনায়ক হওয়ার জন্য তৈরি ছিলাম না,' ছিনিয়ে নেওয়া দায়িত্ব ফিরে পেয়ে কী বললেন রোহিত?
'অধিনায়ক হওয়ার জন্য তৈরি ছিলাম না,' ছিনিয়ে নেওয়া দায়িত্ব ফিরে পেয়ে কী বললেন রোহিত?
KKR IPL 2027: নকশা বদলে ফেলছে কেকেআর! আইপিএল নিলামের আগে এই প্রথম কলকাতার বুকে প্লেয়ার বাছাইের ভাবনা
নকশা বদলে ফেলছে কেকেআর! আইপিএল নিলামের আগে এই প্রথম কলকাতার বুকে প্লেয়ার বাছাইের ভাবনা

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget