Vaibhav Sooryavanshi: লাস্যময়ী উপস্থাপিকারও মন জিতে নিয়েছে ছোট্ট বৈভব, কী বলছেন শেফালি?
Shefali Bagga on Vaibhav Sooryavanshi: যেভাবে বিশ্বের তাবড় তাবড় বোলারদেরকে প্রায় গলিস্তরে নামিয়ে এনে ব্যাট হাতে ঝড় তুলছে বিহারের বিস্ময় বালক, তা দেখে কেউই বিশ্বাস করতে চাইছে না যে এতটাও সম্ভব?

মুম্বই: মাত্র ১৫ বছর বয়সেই তাঁর তাণ্ডব দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে সবার! আইপিএলের (IPL 2026) মঞ্চে যেভাবে বিশ্বের তাবড় তাবড় বোলারদেরকে প্রায় গলিস্তরে নামিয়ে এনে ব্যাট হাতে ঝড় তুলছে বিহারের বিস্ময় বালক, তা দেখে কেউই বিশ্বাস করতে চাইছে না যে এতটাও সম্ভব? বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট উপস্থাপিকা ও মডেল শেফালি বাগ্গা। আইপিএল সহ ক্রিকেটের অনেক টুর্নামেন্টেই উপস্থাপিকার ভূমিকায় দেখা যায় তাঁকে। রাজস্থান রয়্য়ালসের ওপেনার বৈভব সূর্যবংশীর ব্যাটিংও সামনে থেকে দেখেছেন। শেফালির মন জয় করে নিয়েছে বৈভব।
অনেকেই এই বয়সেই বৈভবকে জাতীয় দলে দেখতে চাইছেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ১৫ বছরের এই বাঁহাতিকে যেন ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়, সেই নিয়েই আওয়াজ তুলেছেন অনেকেই। এবার বৈভবের প্রশংসায় পঞ্চমুখ সুন্দরী শেফালিও। তিনি বলছেন, ''বৈভব কিন্তু খুব ম্যাচিওরভাবে ওর ইনিংস খেলে। আমরা দেখছি যে কীভাবে বোলারদের ও ক্রমাগত আক্রমণ করে যায়। গত মরশুমে আইপিএলে অভিষেকে সেঞ্চুরিও হাঁকিয়েছিল ও। বৈভবের মত অনেক প্লেয়ারই আছে ভারতে। কিন্তু ওর মাইন্ডসেটটাই আলাদা। তার জন্য়ই বাকিদের থেকে এগিয়ে বৈভব। আমি নিশ্চিত, দ্রুত ওকে জাতীয় দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলতে দেখা যাবে। ও সবচেয়ে কমবয়সি প্লেয়ার। আর এটাই ওর সফরকে আরও প্রাণবন্ত করে তুলবে।''
রঞ্জি ট্রফির ইতিহাসেও সবচেয়ে কমবয়সি প্লেয়ার হিসেবে বিহারের হয়ে অভিষেক হয়েছিল বৈভবের। গত মরশুমে আইপিএলে রাজস্থানে রয়্য়ালসের জার্সিতে সেঞ্চুরি হাঁকিয়েছিল সে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও ফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ঝোড়ো শতরান এসেছিল বৈভবের ব্যাট থেকে। এই আইপিএলেও এখনও পর্যন্ত পাঁচ ম্য়াচে ২০০ রান নিজের নামের পাশে যোগ করেছে ছোট্ট বৈভব। অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে না থাকলেও আজ ইডেনে আগামী ১৯ এপ্রিল কেকেআরের বিরুদ্ধে রাজস্থানের ম্য়াচ রয়েছে। সেই ম্য়াচে যদি ফের একটা বড় ইনিংস খেলে ফেলে বৈভব, তাহলেই কিন্তু টেক্কা দিয়ে দিতে পারে বাকিদের।
শেফালির মত অনেকেই আশা রাখছেন যে বৈভব দ্রুত ভারতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলবেন। সূর্যকুমার যাদবের অফ ফর্ম জতীয় দলে তাঁর জায়গা রাখাও চাপের হতে পারে আগামীতে। তাই বৈভব ঢুকেই পড়তে পারে সিনিয়র দলে। তবে নির্বাচকরা বৈভবকে নিয়ে কী ভাবছে, তা দেখার এখন।



















