এক্সপ্লোর

Shreyas Iyer Interview : "এমন পরিবেশ তৈরি করতে চাই যেখানে সবাই জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ", বললেন কেকেআর অধিনায়ক শ্রেয়স

Shreyas Iyer Interview : কেকেআর অধিনায়ক হিসাবে তাঁর প্রথম সাক্ষাৎকারে শ্রেয়স যা বললেন...

কলকাতা : পরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে হাফসেঞ্চুরি। শ্রীলঙ্কাকে ৩-০ হোয়াইটওয়াশ করে ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়ে তাঁর অবদান প্রশংসিত। এবার আসন্ন আইপিএলে কেকেআর অধিনায়ক হিসেবে কোন পথে এগোতে চলেছেন তিনি, এক সাক্ষাৎকারে সেই আভাস দিলেন এই তরুণ ক্রিকেটার। কেকেআর অধিনায়ক হিসাবে তাঁর প্রথম সাক্ষাৎকারে শ্রেয়স যা বললেন...

প্রশ্ন : কেকেআর পরিবারে আপনাকে স্বাগত। এবার আইপিএল নিলাম কি টিভিতে দেখেছিলেন ?

শ্রেয়স : হ্যাঁ, আমি নিলাম দেখছিলাম এবং কেকেআর শুরু থেকেই আমার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। সাথে আরও কিছু বড় ফ্র্যাঞ্চাইজি ছিল। মনে হচ্ছিল, যুদ্ধ চলছে। আমাদের (ভারত) দলের সদস্যরা সবাই একসাথে বসে টিভিতে নিলাম দেখছিলাম। আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমি রিল্য়াক্স থাকার অভিনয় করছিলাম। কিন্তু, একটু নার্ভাস বোধ করছিলাম। অবশেষে কেকেআর আমাকে তুলে নেয়। সেই অনুভূতি ছিল আশ্চর্যজনক। কেকেআরে সেটআপে আসতে পেরে আমি সত্যিই গর্বিত।

প্রশ্ন, আপনি যখন আইপিএল অধিনায়ক হিসাবে প্রথম কাজ শুরু করেছিলেন তখন বয়স বেশ কিছুটা কম ছিল। এখন আমাদের অধিনায়ক শ্রেয়স আইয়ার সম্পর্কে বলুন...

শ্রেয়স : এখন অনেক ভিন্ন মানসিকতা নিয়ে আসব। এখন আমি সিদ্ধান্ত গ্রহণ এবং অধিনায়কত্বের দক্ষতায় আরও পরিপক্ক এবং অভিজ্ঞ। সত্যিই দলের প্রত্যেকের সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই সমন্বয় গড়ে তুলতে হবে যা দলকে একটি ভিন্ন স্তরে পারফর্ম করতে সাহায্য করতে পারে। আমি দায়িত্ব উপভোগ করব এবং চাপের মধ্যে উন্নতি করব।

কেকেআর পরিবারের অংশ হওয়া আমার জন্য একটি বিশাল অনুভূতি। আমি অতীতে সমস্ত দুর্দান্ত খেলোয়াড়ের কাজের প্রশংসা করতে চাই। একই পদক্ষেপ অনুসরণ করতে চাই, যা তাঁরা কেকেআরের জন্য তৈরি করে গেছেন। ব্যক্তিগতভাবে, আমি একজন খেলোয়াড়ের অধিনায়ক এবং এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে সবাই একই লক্ষ্যের দিকে এগোবে, তা হল- জয়।

প্রশ্ন, ব্রেন্ডন ম্যাককালামের সাথে কাজ করার বিষয়ে আমাদের বলুন। আপনি কি তাঁর সাথে কথা বলেছেন?

শ্রেয়স : একজন কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম খুবই আক্রমণাত্মক। এমনকী দেশের (নিউজিল্যান্ড) হয়ে খেলার সময়ও আক্রমণাত্মক ছিলেন। ঝুঁকি নিতে পারেন। আমি এটাই ভালবাসি। নিলামের পরে আমি তাঁর সাথে কথা বলেছি। ওঁর সাথে কাজ করার জন্য অপেক্ষা করছি। আগামী কয়েক বছর ধরে কেকেআরের জন্য কিছু সফল মরসুমের অপেক্ষায় রয়েছি।

প্রশ্ন, কেকেআর-এর ভক্তদের জন্য কোনও বার্তা যাঁরা আপনাকে বেগুনি এবং সোনালি রঙে দেখতে আগ্রহী?

শ্রেয়স : আমি ভক্তদের বলতে চাই যে, সত্যিই বেগুনি এবং সোনালি রঙের জন্য উন্মুখ হয়ে আছি। এটা পরার জন্য অপেক্ষা করতে পারছি না। সত্যিই. আমি এইবার এই মাটিতে উপস্থিত হওয়ার অপেক্ষায় আছি। সবসময় বিপরীত প্রান্তে ছিলাম এবং আমি এখানকার দর্শকদের উচ্ছ্বাস জানি। তাই এবার যখন আপনাদের প্রতিনিধিত্ব করব, আমি আশা করি আপনারা স্টেডিয়ামে থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন। পুরো ৭০ থেকে ৮০ হাজার দর্শক একসাথে আসছে এবং দলের জন্য উল্লাস করছে - এটি সত্যিই অনন্য। এটি আক্ষরিক অর্থে আমাকে আনন্দ দেবে এবং আমি সেই উত্তেজনার জন্য অপেক্ষা করছি। দিনের শেষে আমরা চ্যাম্পিয়নশিপ জিততে চাই। করব লড়ব জিতব !

 

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
MS Dhoni Retirement: রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের
রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget