এক্সপ্লোর

Virat Kohli IPL Record: রোহিত হোক বা ধোনি, বিরাটের এই রেকর্ড আর কারও নেই

KKR vs RCB: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে দুশোতম ম্য়াচ খেললেন কোহলি। কোনও একটি দলের হয়ে আইপিএলে দুশো ম্যাচ খেলে ফেললেন কোহলি। যে নজির আর কারও নেই।

আবু ধাবি: রোহিত শর্মা হোক বা মহেন্দ্র সিংহ ধোনি, আইপিএলে বিরাট কোহলির (Virat Kohli) এই কীর্তি কোনও মহাতারকারই নেই। রবিবার যে নজির গড়লেন কোহলি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে আইপিএলে দুশোতম ম্য়াচ খেললেন কোহলি। কোনও একটি দলের হয়ে আইপিএলে দুশো ম্যাচ খেলে ফেললেন কোহলি। যে নজির আর কারও নেই। মজার ব্যাপার হল, আইপিএলে কোহলি তাঁর প্রথম ম্যাচটি খেলেছিলেন কেকেআরের বিরুদ্ধেই। সোমবার যাদের বিরুদ্ধে দুশোতম ম্য়াচটিও খেললেন কোহলি।

তবে ব্যাট হাতে কোহলির দুশোতম ম্যাচ সুখকর হল না। কারণ, বাউন্ডারি মেরে শুরু করলেও, মাত্র ৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে এলবিডব্লিউ হয়ে গেলেন বিরাট। প্রসিদ্ধ কৃষ্ণর চকিতে ভেতরে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি। রিভিউ নিলেও লাভ হয়নি। তৃতীয় আম্পায়ারও কোহলিকে আউট ঘোষণা করেন।

কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন যে, বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়বেন তিনি। এবার আইপিএলেও নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন বিরাট। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কোহলি জানিয়েছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসাবে এটাই তাঁর শেষ আইপিএল। এরপর তিনি খেলবেন শুধু ব্যাটসম্যান হিসাবে।

রবিবার আরসিবির সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিরাট বলেছেন, 'আরসিবির অধিনায়ক হিসাবে এটাই আমার শেষ আইপিএল। কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচ পর্যন্ত আরসিবির হয়েই খেলব। আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং সমর্থন করার জন্য সমস্ত আরসিবি ভক্তদের ধন্যবাদ। এটা একটা ছোট্ট থামা, সব কিছুর শেষ নয়।'

বিরাট যোগ করেছেন, 'আজ সন্ধেবেলা গোটা দলের সঙ্গে আমি কথা বলেছি। ম্যানেজমেন্টের সঙ্গেও কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই চিন্তাটা আমার মাথায় ঘুরছিল। আমি কয়েকদিন আগে জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বও ছেড়েছি। নিজের পরিশ্রমক্ষমতাকে ঠিকমতো কাজে লাগাতে চাই। গত কয়েক বছরে প্রবল চাপ নিয়ে খেলেছি। আমার মনে হয়েছিল নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য আমার সময় দরকার। পরের নিলামে দলেরও একটা সন্ধিক্ষণ যাবে। তার আগে আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচ পর্যন্ত এই দলের হয়েই খেলব। প্রথম দিন থেকে এই দায়বদ্ধতা মেনে চলেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget