এক্সপ্লোর

IPL News: বিসিসিআইয়ের কার্যালয় থেকে চুরি গেল সাড়ে ছয় লক্ষ টাকার আইপিএল জার্সি! গ্রেফতার নিরাপত্তারক্ষী

Wankhede Stadium: ১৩ জুন মিরা রোডের বাসিন্দা ওই নিরাপত্তারক্ষী জার্সিগুলি চুরি করেন। তবে ঘটনাটি তার বেশ কয়েকদিন পরে ধরা পড়ে।

মুম্বই: প্রিয় দলের বা প্রিয় ক্রিকেটারের জার্সি বাড়িতে নিয়ে আসতে কে না চায়। সেই কারণেই তো মার্কেটে শীত, গ্রীষ্ম, বর্ষা, সবসময়ই জার্সি বেচাকানা চলে। এই জার্সিকে কেন্দ্র করেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ঘটে গেল এক বিরাট ঘটনা। এক, দুই নয়, চুরি গেল একেবারে ২৬১টি জার্সি, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআইয়ের অফিস থেকে ফারুখ আসলাম খান নামক এক নিরাপত্তারক্ষী স্টোররুম থেকে ২০২৫ সালের আইপিএলের (IPL 2025) জার্সি চুরি করেন। বিভিন্ন দলের এই জার্সির প্রতিটির মূল্য প্রায় ২৫০০টাকার আশেপাশে। ঠিক কী কারণে এত জার্সি সেখানে রাখা ছিল, তা জানা না গেলেও, সেই নিরাপত্তারক্ষীকে এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে বলেই খবর। পুলিশের তরফে জানানো হয় ৪০ বছর বয়সি ওই নিরাপত্তারক্ষী জুয়ায় আসক্ত এবং নিজের জুয়ার নেশার জন্য টাকা জোগাড় করতেই এই জার্সিগুলি চুরি করেন। তারপর তিনি সেগুলি হরিয়ানার এক অনলাইন জার্সি বিক্রেতাকে বিক্রি করে দেন।

১৩ জুন মিরা রোডের বাসিন্দা ওই নিরাপত্তারক্ষী জার্সিগুলি চুরি করেন। তবে ঘটনাটি তার বেশ কয়েকদিন পরে ধরা পড়ে। অডিটের সময় দেখা যায় জার্সির একটি স্টক নেই। ১৭ জুন এক বিসিসিআই আধিকারিক মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে এই ঘটনার অভিযোগ দায়ের করেন। এক সূত্র জানান এই ঘটনা জানাজানি হতেই বিসিসিআই আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন এবং সেখানেই অভিযুক্ত ফারুখকে এক কার্ডবোর্ডের বক্স সরাতে দেখা যায়। 

যে জার্সি বিক্রেতাকে এই জার্সিগুলি বিক্রি করা হয়েছিল, তদন্তের জন্য পুলিশ তাঁকে ডেকে পাঠায়। তবে পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে ওই বিক্রেতা জানতেনই না যে এই জার্সিগুলি আদপে চুরি করা। ওই নিরাপত্তারক্ষী বিক্রেতাকে জানিয়েছিলেন বিসিসিআইয়ের অফিসে সংস্কারের কাজ শুরু হবে, তাই এই জার্সিগুলি স্টক ক্লিয়ারেন্সের জন্য সেলে বিক্রি করে দেওয়া হচ্ছে।

এই জার্সিগুলি বিক্রি করে ফারুখ যে টাকাটা পান, সেটাও আর তাঁর কাছে নেই বলেই তিনি দাবি করেন। তাঁর দাবি অনুযায়ী তিনি গোটা টাকাটাই জুয়া খেলে খুইয়েছেন। পুলিশ অবশ্য তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখছে। বিক্রি হওয়া এই ২৬১টি জার্সির মধ্যে এখনও পর্যন্ত কেবল ৫০টি জার্সিই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। ঠিক কী কারণে এই জার্সিগুলি বিসিসিআইয়ের অফিসে রাখা হয়েছিল, সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget