এক্সপ্লোর

RR vs DC: বিছানা থেকেই উঠতে পারছিলেন না, ঝোড়ো ইনিংস খেলে ম্য়াচ জিতিয়ে কী বললেন রিয়ান?

Riyan Parag, IPL 2024: তখনও তাঁকে নিয়ে কটূক্তি শোনা গিয়েছিল। অবশেষে প্রথমে লখনউ সুপারজায়ান্টস ও পরে গতকাল দিল্লি ক্য়াপিটালস। পরপর ২ ম্য়াচেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স।

জয়পুর: বেশ কয়েক মরশুম ধরেই তিনি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সদস্য। কিন্তু পারফরম্য়ান্সের গ্রাফ একেবারেই উঠছিল না। সোশ্য়াল মিডিয়ায় সমালোচনার ঝড়ও উঠছিল। চলতি মরশুমে যখন তিনি প্রথম একাদশে সুযোগ পেলেন প্রথম ম্য়াচে। তখনও তাঁকে নিয়ে কটূক্তি শোনা গিয়েছিল। অবশেষে প্রথমে লখনউ সুপারজায়ান্টস ও পরে গতকাল দিল্লি ক্য়াপিটালস। পরপর ২ ম্য়াচেই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স। রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের মিডল অর্ডারে ধারাবাহিকভাবে ভরসা জুগিয়েছেন। গতকাল ৪৫ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছেন। তবে ম্য়াচ জিতিয়েই রিয়ান পরাগ জানিয়ে দিলেন কীভাবে শরীর পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও তিনি ২২ গজে নেমেছিলেন। 

ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সের পর গতকাল আসামের এই ব্যাটার বলেন, ''কঠোর পরিশ্রম করছিলাম। গত তিনদিন ধরে বিছানায় ছিলাম। ব্য়থার ঔষুধ খেয়েছিলাম আমি। শয্যাশায়ী ছিলাম। ম্য়াচের দিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুটা তরতাজা হই।'' প্রথম ম্য়াচে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ২৯ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। আর গতকাল ৪৫ বলে অপরাজিত ৮৪ রান হাঁকানোর পথে ৬টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান রিয়ান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্স করেছেন এই মরশুমে ডানহাতি ব্যাটার। রিয়ান বলছেন, ''টপ অর্ডারের চার জনের মধ্যে কাউকে না কাউকে টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথম ম্যাচে সঞ্জু ভাইয়া সেটা করেছিল। আর আজ আমি সেটা করলাম। আমাকে খুব পরিশ্রম করতে হয়েছে। গত ৩ দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি। আজ সেখান থেকে উঠে খেলেছি।'' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

এই গোটা সফরে পরিবার কতটা পাশে ছিল তা উল্লেখ করে রিয়ান বলেন, ''আমার মা এখানে ম্যাচ উপস্থিত রয়েছে। তিনি অনেক কষ্ট করেছেন। এই মুহূর্তটা দারুণ লাগছে। আমি জানি আমার ক্ষমতা কতটা। আমার দক্ষতা কী। আমি পারফর্ম করতে পারি আর না পারি আমার ক্ষমতা পরিবর্তন করার চেষ্টা করি না। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছিলাম। রানও পেয়েছি।''

আরও পড়ুন: একটা হারের পর এত কড়া সমালোচনা করবেন না, আর্জি দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget