এক্সপ্লোর

ISL Derby: এক পয়েন্টে আগ্রহ নেই, তিন পয়েন্টের জন্যই ঝাঁপাতে চান ইস্টবেঙ্গল কোচ

Stephen Constantine: বিশ্বের সেরা ডার্বিগুলির পাশে কলকাতা ডার্বিকে বসাতে চান ইস্টবেঙ্গল এফসি-র ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইন। তিনি জানেন শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের লড়াই বেশ কঠিন হবে।

কলকাতা: বিশ্বের সেরা ডার্বিগুলির পাশে কলকাতা ডার্বিকে বসাতে চান ইস্টবেঙ্গল এফসি-র ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইন (stephen constantine)। তিনি জানেন শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের লড়াই বেশ কঠিন হবে। তবু তিনি এই ম্যাচে জেতার কথা ছাড়া কিছু ভাবছেন না। প্রতিপক্ষ এটিকে মোহনবাগান যথেষ্ট ভাল দল, মেনে নিয়েই বলছেন, তাঁর দল ভাল না খেললে প্রতিপক্ষের হাতে শাস্তি পেতেই হবে। 

শুক্রবার সাংবাদিক বৈঠকে কনস্টান্টাইনের কাছে জানতে চাওয়া হয়েছিল কলকাতা ডার্বি নিয়ে আপনার চিন্তা-ভাবনা কী রকম? লাল-হলুদ কোচ বলেন, 'আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ এবং বিশেষ ম্যাচ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমরা খুবই উত্তেজিত। ওরা ভাল দল। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে। তবে আমরা পুরো তিন পয়েন্ট পাওয়ারই চেষ্টা করব। আমরা এখানে জিততেই এসেছি। ডার্বিতে ফর্মই শেষ কথা নয়। সারা সপ্তাহ ভাল প্রস্তুতি নিয়েছি আমরা। শনিবারের ম্যাচে তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে।'

ডুরান্ড কাপের ডার্বির পর ইস্টবেঙ্গল এফসি-র কতটা উন্নতি হয়েছে? কনস্টান্টাইন বলছেন, 'আমার মনে হয় এই কয়েক দিনে দারুন উন্নতি হয়েছে দলের। এখন আমরা অনেক ভাল জায়গায় রয়েছি। গত ৮-৯টা ডার্বিতে যে আমাদের দল জিততে পারেনি, সে কথা মাথায় আছে আমার। শনিবারই তার হিসেব হবে। তবে এটা মানতেই হবে, ওদের দলটা অসাধারণ। কয়েকজন খুব ভাল ফুটবলার আছে ওদের দলে। ওদের প্রতি শ্রদ্ধা আছে, তবে ওদের ভয় পাই না। আমার বিশ্বাস, আমাদের দলে এক ঝাঁক ফুটবলার আছে, যারা টানা দৌড়তে ও লড়াই করতে পারে। দেখা যাক কী হয়।'

দুই দলই শেষ ম্যাচে জয় পেয়ে এই ডার্বিতে নামছে। কনস্টান্টাইন বলছেন, 'এক পয়েন্ট নিয়ে আমার আগ্রহ নেই, তিন পয়েন্টেই বেশি আগ্রহী। জয়ের কথা না ভেবে ডার্বিতে নামলে সেটা চরম ভুল হবে। দলের সবাই এই ম্যাচ জিততে চায়। ফুটবলার, সমর্থক থেকে শুরু করে কোচ, স্টাফ সবাই। সে জন্যই তো আমরা ম্যাচটা খেলছি।' যোগ করছেন, 'আমি সব সময়ই বলি আমার পরের কাজ আমার কাছে বড় চ্যালেঞ্জ এবং এখন আমার পরের কাজ হল ডার্বি। গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের যে জায়গায় থাকা উচিত ছিল, সেখানে পৌঁছতে পারেনি। আমাকে দলটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তার ভিত্তিস্থাপন করার চেষ্টা করছি আমরা। এটা রাতারাতি করা সম্ভব নয়। যে ভাবে চাইছিলাম, দল সে ভাবেই খেলছে বলে আমি খুশি। আশা করি এই খেলা বজায় রাখতে পারব। এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ। আশা করি এই চ্যালেঞ্জ জিতে ইস্টবেঙ্গলকে একটা ভাল জায়গায় নিয়ে যেত পারব।'

গত কলকাতা ডার্বি থেকে কী শিক্ষা নিয়েছেন? কনস্টান্টাইন বলছেন, 'ডুরান্ড কাপের ম্যাচগুলো আমাদের কাছে ছিল ফ্রেন্ডলি ম্যাচের মতো। কারণ, সেই সময় দলের খেলোয়াড়দের বেশি সময় দিতে পারিনি। আমাদের তখন ১৮জন খেলোয়াড় ছিল সব মিলিয়ে। একেবারে অন্যরকম পরিস্থিতি ছিল। এখন সময়টা অনেক ভাল।'

আরও পড়ুন: ভাঙল যুবরাজের রেকর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কীর্তি রোহিতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget