এক্সপ্লোর

ATK Mohun Bagan: ওড়িশার সঙ্গে ড্র, লিগ টেবলে ৭ নম্বরেই থাকল এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan FC: বেশ কিছুদিন পর মাঠে নামল সবুজ-মেরুন ব্রিগেড। রবিবার প্রতিপক্ষ ছিল ওড়িশা এফসি। এই ম্যাচ গোলশূন্যভাবে শেষ করলেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা। ফলে লিগ টেবলে এগোতে পারলেন না তাঁরা।

ফতোরদা: দলের কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় একাধিক ম্যাচ বাতিল হয়েছিল। তারপর রবিবারই প্রথম খেলতে নামল এটিকে মোহনবাগান। বেশ কিছুদিন পর মাঠে নেমে চেনা ছন্দে দেখা গেল না রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের। ওড়িশা এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করল সবুজ-মেরুন। ফলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সাত নম্বরেই থেকে গেল এটিকে মোহনবাগান। ১২ ম্যাচে ওড়িশার পয়েন্ট ১৭। 

এদিন আক্রমণের চার ভরসা রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, লিস্টন কোলাসো ও মনবীর সিংহকে প্রথম একাদশে রেখেছিলেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। কিন্তু তা সত্ত্বেও খুলল না ওড়িশার গোলমুখ। গোলের সুযোগ এসেছিল, কিন্তু জালে বল জড়ানো সম্ভব হয়নি। ফেল ভাল খেলেও, এক পয়েন্টেই সন্তুষ্ট থাকলে হল সবুজ-মেরুন শিবিরক।

এই ম্যাচে প্রথমার্ধে এটিকে মোহনবাগানেরই দাপট ছিল। ওড়িশার রক্ষণে বারবার হানা দিতে থাকেন ডেভিড উইলিয়ামস, মনবীররা। কিন্তু ওড়িশার রক্ষণ জমাট ছিল। গোলকিপার আর্শদীপ সিংহও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। সেই সময় খেলা দেখে মনে হচ্ছিল না ১৭ দিন পর মাঠে নেমেছেন লিস্টন কোলাসো, রয় কৃষ্ণরা। কিন্তু একের পর আক্রমণেও গোল করতে পারলেন না তাঁরা। সবুজ-মেরুন স্ট্রাইকারদের চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু ওড়িশার রক্ষণভাগের খেলোয়াড়দের এবং গোলকিপারের যেন শপথ করাই ছিল, এই ম্যাচে কিছুতেই গোল খাবেন না। প্রথমার্ধেই আর্শদীপ অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। স্প্যানিশ ডিফেন্ডার ভিক্টর মঙ্গিলও দারুণ পারফরম্যান্স দেখান।

দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার ধারা কিছুটা বদলায়। খোলস ছেড়ে বেরিয়ে এসে আক্রমণ শুরু করে ওড়িশা। মালয়েশিয়ার মিডফিল্ডার লিরিডন ক্রাজনিকি ভাল খেলা শুরু করেন। তাঁর পাশে ভাল খেলতে শুরু করেন জেভিয়ার হার্নান্ডেজ, জেরি, আইজ্যাক ছাকছুয়াক। কিন্তু তাঁদের পক্ষেও গোল করা সম্ভব হয়নি। এরই মধ্যে এটিকে মোহনবাগানের সামনেও একাধিক সুযোগ এসেছিল। ৮৯ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন প্রবীর দাস। কিন্তু তিনি সহজ সুযোগ নষ্ট করেন।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget