এক্সপ্লোর

Pritam Kotal: ঘরের ছেলে ঘরেই থাকছেন, এটিকে মোহনবাগানেই নতুন চুক্তি সারলেন প্রীতম কোটাল

ISL 2022: তাঁর পাসিং অ্যাকিউরেসি ছিল ৮৩ শতাংশ। গত মরসুমে হিরো আইএসএলের শততম ম্যাচ খেলেছিলেন তিনি। দেশের এক নম্বর লিগে ১১৯টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। 

কলকাতা: অভিজ্ঞ ডিফেন্ডার (Defender) প্রীতম কোটালের (Pritam Kotal) সঙ্গে নতুন চুক্তি করল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে সরকারি ভাবে এই ঘোষণা করা হয়। ক্লাবের সোশাল মিডিয়া পেজেও জানিয়ে দেওয়া হয় এই সিদ্ধান্তের কথা।

সম্প্রতি ভারতীয় দলের ডিফেন্ডার প্রীতমকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তিনি এ বার হয়তো অন্য ক্লাবে সই করতে পারেন। কিন্তু সবুজ-মেরুন শিবির এ দিন জানিয়ে দিল ঘরের ছেলে ঘরেই থাকছে। জল্পনা থামাতে সোশ্যাল মিডিয়া পেজে লেখা হয়, প্রীতম কোটাল অন্য কোথাও যাচ্ছে না। সঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে তিনি সবুজ-মেরুন জার্সির প্রতি তাঁর আবেগের কথা বলেছেন।

গত মরসুমে এটিকে মোহনবাগানের  হয়ে প্রায় সব ম্যাচেই রক্ষণ সামলেছিলেন এই বঙ্গ তারকা। বেশির ভাগ ম্যাচেই অধিনায়কের আর্মব্যান্ডও তাঁর হাতেই ছিল। দলের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো যে তাঁর ওপর ভরসা করেন, এ তারই প্রমাণ।

আসন্ন মরশুমের জন্য দুই বিদেশি ডিফেন্ডার গিনির ফ্লোরেন্তিন পোগবা ও অস্ট্রেলিয়ার ব্রেন্ডান হ্যামিলকে সই করিয়েছে এটিকে মোহনবাগান। গতকালই ঘোষণা করা হয়, অভিজ্ঞ স্টপার সন্দেশ ঝিঙ্গন আসন্ন মরসুমে দলে থাকছেন না। তাই অনেকে ভেবেছিলেন, হয়তো প্রীতমও অন্য ক্লাবে সই করার কথা ভাবছেন। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি থেকে গেলেন তাঁর ভালবাসার ক্লাবেই।

গত মরসুমে হিরো আইএসএলে ২২টি ম্যাচ খেলেছিলেন প্রীতম। একটি গোল ও দুটি অ্যাসিস্টও ছিল তাঁর। তাঁর পাসিং অ্যাকিউরেসি ছিল ৮৩ শতাংশ। গত মরসুমে হিরো আইএসএলের শততম ম্যাচ খেলেছিলেন তিনি। দেশের এক নম্বর লিগে ১১৯টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। 

নতুন চুক্তির পর আবেগপ্রবণ হয়ে পড়ে প্রীতম এটিকে মোহনবাগান মিডিয়াকে বলেন, সবুজ-মেরুন জার্সি পরার আবেগ অন্য রকমের। আসন্ন মরশুমে আমাদের সামনে এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ রয়েছে। এএফসি কাপের জোনাল সেমিফাইনালে জেতার জন্য আমাদের ঝাঁপাতেই হবে। এ বার আমাদের দল আরও শক্তিশালী। তিনজন নতুন বিদেশিকে সই করিয়েছে ক্লাব, যারা বেশ ভাল। এই দল নিয়ে এএফসি কাপে ভাল ফল করা সম্ভব।  

দুবছর আগে এই ২৯ জুলাইয়েই এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন প্রীতম। মোহনবাগান দিবসেই সরকারি ভাবে সেই ঘোষণা করেছিল ক্লাব। এটিকে এফসি-র দুবারের চ্যাম্পিয়ন টিমের অপরিহার্য্য এই ডিফেন্ডার গত তিন-চার মরসুম ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স দেখিয়ে আসছেন।

২০১৪-য় এফসি পুণে সিটির হয়ে আইএসএল অভিযান শুরু করেন উত্তরপাড়ার প্রীতম। ২০১৬-য় লিগ চ্যাম্পিয়ন এটিকে এফসি দলে ছিলেন তিনি। সে বছর মোট ১২টি ম্যাচে খেলেছিলেন এই তারকা ডিফেন্ডার। পরের বছর অবশ্য কলকাতার দলে থাকেননি, যোগ দেন দিল্লি ডায়নামোজ এফসি-তে। ২০১৭-১৮ মরসুমে তিনি দিল্লির দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান।                                                                                          ---- ছবি সৌজন্যে আইএসএল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget