এক্সপ্লোর

ISL 2023-24: পয়েন্ট টেবিলে উন্নতি করেছে দল, পাঞ্জাব ম্যাচ ড্রয়ের পর কী বলছেন লাল হলুদের তারকা বিদেশি?

East Bengal vs Punjab FC: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে লাল-হলুদ বাহিনী ও পাঞ্জাব এফসি। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় লিগ টেবলে প্রথম ছয়ে চলে আসে ইস্টবেঙ্গল।

কলকাতা: শনিবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে তাদের গোলশূন্য ড্র-কে যে ভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন ইস্টবেঙ্গল এফসি-র স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত, সেই একই দৃষ্টিভঙ্গি দিয়ে এই ম্যাচের ফল দেখছেন লাল-হলুদ বাহিনীর তারকা ফরোয়ার্ড ক্লেটন সিলভা। তাঁর মতে, এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা একটা ইতিবাচক ঘটনা এবং সে জন্যই এই ফল তাদের হতাশ করেনি।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে লাল-হলুদ বাহিনী ও পাঞ্জাব এফসি। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় লিগ টেবলে প্রথম ছয়ে চলে আসে ইস্টবেঙ্গল। তাদের ও নর্থইস্টের অর্জিত পয়েন্ট (৯) সমান হলেও গোলপার্থক্যে একধাপ এগিয়ে যায় তারা।

গোলশূন্য ড্র হলেও এই এক পয়েন্টকেই যে বেশি গুরুত্ব দিচ্ছে লাল-হলুদ শিবির, তা ক্লেটনের কথাতেই স্পষ্ট। শনিবার ম্যাচের পর indiansuperleague.com কে তিনি বলেন, “ক্লিন শিট রাখতে পারাটা তো খুবই ভাল। ভাল খেলেছি আমরা। প্রচুর লড়াই করেছি। এই ধরনের ম্যাচগুলো খুব কঠিন হয়। সবচেয়ে ইতিবাচক ব্যাপার হল, আমরা কোনও গোল খাইনি এবং প্রথম ছয়ে চলে এসেছি। এই মরশুমে এটাই তো আমাদের লক্ষ্য। তাই এই ম্যাচে আমাদের খুব একটা খারাপ কিছু হয়নি।"

এই বিষয়ে তিনি আরও বলেন, "আমাদের ইতিবাচক হওয়া উচিত। পাঞ্জাবের বিরুদ্ধে আমরা এক পয়েন্ট পেয়েছি। শেষ তিন ম্যাচে কিন্তু আমরা অপরাজিত রয়েছি। লিগ টেবলে প্রথম ছয়ে চলে এসেছি। এটাই বড় কথা। পরের ম্যাচ আমাদের কাছে কঠিন হবে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে হবে আমাদের। দেখা যাক কী হয়।"

আসলে আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৫-০-য় জিতেছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে, পাঞ্জাব এফসি ৩-১ গোলে এগিয়ে থাকার পর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-৩ ড্র করে। ফলে আশা করা হয়েছিল, এই দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তা হয় বটে, কিন্তু তাতে কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি। যে ম্যাচ থেকে তিন পয়েন্ট আশা করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। সেই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েও তেমন আক্ষেপ করতে শোনা যায়নি কোচকে। উল্টে দলের ছেলেদের প্রশংসা করেন তিনি।

তবে ক্লেটন একটি বাস্তব সত্যি অবশ্যই স্বীকার করে নেন এবং তা হল, “আমরা এই ম্যাচে তেমন কোনও ভাল সুযোগ তৈরি করতে পারিনি। কয়েকটা ক্রস তুলেছিলাম, বিপক্ষের কাছে বিপজ্জনকও হয়ে উঠেছি। কিন্তু সত্যি বলতে বিষ্ণুর তৈরি সুযোগটা ছাড়া আর কোনও সত্যিকারের ভাল সুযোগ আমরা তৈরি করতে পারিনি। বিষ্ণু (পুথিয়া) বক্সের মধ্যে খুবই ভাল খেলেছে”।

এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার হুয়ান মেরা খেলেন। ক্লাব ছাড়ার পরে এই প্রথম তিনি লাল-হলুদ বাহিনীর মুখোমুখি হলেন এবং যথেষ্ট ভাল পারফরম্যান্সও দেখান তিনি। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় তাঁর দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। শনিবারের ম্যাচে সেটিই ছিল পাঞ্জাব এফসি-র সবচেয়ে ভাল সুযোগ। ম্যাচের পরে কিছুটা আবেগপ্রবণই হয়ে পড়েছিলেন মেরা। ভারতে তাঁর প্রথম ক্লাবের সমর্থকদের যে এখনও ভালবাসেন তিনি, তাও জানান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget