এক্সপ্লোর

Kerala Blasters FC vs ATK Mohun Bagan: কেরল ব্লাস্টার্স শিবিরে করোনা হানা, কালকের এটিকে মোহনবাগান ম্যাচ স্থগিত

Kerala Blasters FC vs ATK Mohun Bagan: এই নিয়ে এটিকে মোহনবাগানের তৃতীয় ম্যাচ স্থগিত রাখা হল। এর আগে ওডিশা এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচও স্থগিত রাখা হয়।

ভাস্কো: আইএসএলে আগামীকালের এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ স্থগিত হয়ে গেল।  ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় তিলক ময়দান স্টেডিয়ামে। কয়েক দিন পরে এই ম্যাচটি হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবর্তিত দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে। এই নিয়ে এটিকে মোহনবাগানের তৃতীয় ম্যাচ স্থগিত রাখা হল। এর আগে ওডিশা এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচও স্থগিত রাখা হয়।

কেরালা ব্লাস্টার্স শিবিরের একাধিক ফুটবলার কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তারা লিগের মেডিক্যাল টিমের পরামর্শে এই ম্যাচের জন্য দলকে প্রস্তুত করতে ও ম্যাচে দল নামাতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, এটিকে মোহনবাগান ও ওডিশা এফসি-র মধ্যে ম্যাচটি ২৩ জানুয়ারি রাত সাড়ে ন’টায় ফতোরদার পিজেএন স্টেডিয়ামে হবে। এটি হওয়ার কথা ছিল গত ৮ জানুয়ারি।

করোনা সংক্রমণের জেরে চলতি মরসুমের মাঝপথে এসে ধাক্কা খেয়েছে আইএসএল। ঠিক সময়ে এই প্রতিযোগিতা শেষ করা নিয়েই সংশয় দেখা দিয়েছে। চলতি মরসুমে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের জেরে তিনটি ম্যাচ স্থগিত করে দিতে হল। এরপরেও যে বাকি ম্যাচগুলি নির্দিষ্ট সূচি মেনে করা সম্ভব হবে, সে বিষয়ে কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। 

করোনা আবহে স্থগিত হচ্ছে না আইএসএল। করোনা আবহের মধ্যেই সূচি মেনে চলবে এই প্রতিযোগিতা। আইএসএল-এর ক্লাবগুলির সঙ্গে আয়োজক কমিটির বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল আগেই। আয়োজকদের তরফে আরও জানানো হয়েছিল, ‘সব দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সবার শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।’

বিভিন্ন জৈব বলয়ে থাকা ব্যক্তিদের শারীরিক সুরক্ষাই আপাতত লিগ কর্তৃপক্ষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং লিগ ও ক্লাব একসঙ্গে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সেই অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হবে।                                                                                                                                       ---- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget