এক্সপ্লোর

ISL: দলের ভাগ্য ফেরাতে সমর্থকদের পাশে দাঁড়ানোর অনুরোধ ইস্টবেঙ্গল কোচ কনস্ট্যান্টাইনের

East Bengal: ১৫টি ম্যাচ খেলে চারটি জয় ও ১১টি পরাজয়ের ফলে বর্তমানে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল।

কলকাতা: গত মরসুমে লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এ মরসুমেও এখনও পর্যন্ত দল একেবারেই আহামরি পারফর্ম করতে পারেনি। ১৫টি ম্যাচ খেলে চারটি জয় ও ১১টি পরাজয়ের ফলে বর্তমানে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদের প্রথম ছয়ে শেষ করার আশা ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। তবে দলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) আত্মবিশ্বাসী যে তিনি প্রথম ম্যানেজার হিসাবে ইস্টবেঙ্গলকে আইএসএলের নক আউটে পৌঁছে দিতে পারবেন।

আজ, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) লিগ তালিকায় তিন নম্বরে থাকা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল (East Bengal vs Kerala Blasters)। এ মরসুমের প্রথম লিগ ম্যাচেই কেরলের বিরুদ্ধে ৩-১ পরাজিত হয়েছিল লাল হলুদ। যদিও বিগত তিন ম্যাচের মধ্যে দুইটি ম্যাচে পরাজিত হয়েছে কেরল, তাও লাল হলুদের  সামনে লড়াইটা একেবারেই সহজ হবে না। এই ম্যাচের আগেই লাল হলুদ কোচ কনস্ট্যান্টাইন ভাগ্য ফেরাতে কর্মকর্তা ও সমর্থকদের দলের পাশে দাঁড়াতে অনুরোধ করেন। 

শুরু প্রস্তুতি

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কনস্ট্যান্টাইন বলেন, 'সমর্থকরা কখনই অজুহাত শুনতে আগ্রহী নন, তবে আমরা এমন অনেক ম্যাচ হেরেছি যেগুলি আমাদের হারা উচিত হয়নি এবং আমি তার দায়ও নিচ্ছি। তবে আমরা কিন্তু বিগত দুই বছরের থেকে বেশি ভাল খেলছি। এই মরসুমে আমরা বেশি ম্যাচ জিতেছি। হ্যাঁ, এই পরিমাণ জয় যথেষ্ট নয়, আমাদের ফুটবলও দারুণ নয়, না আমরা লিগ তালিকায় এই স্থানে থাকতে চাই। আগামী মরসুমে দলের উন্নতির জন্য আমাদের এখন থেকেই পরিকল্পনা করা শুরু করে দিতে হবে এবং আমরা সেটা করছিও।'

সমর্থনের আশা

ইস্টবেঙ্গলের ইতিহাস গৌরবময়। ঘরোয়া ফুটবল হোক বা আন্তজার্তিক স্তর, লাল হলুদ কিন্তু অতীতে বারবার ভাল পারফর্ম করেছে। তবে আইএসএলে এখনও সাফল্য অধরা। দলকে সেই কাঙ্খিত সাফল্য এনে দিকে বদ্ধপরিকর কনস্ট্যান্টাইন। 'অনেকে আমায় প্রশ্ন করেন কেন আমি ইস্টবেঙ্গলের কোচ হতে রাজি হয়েছিলাম। কারণ আমি প্রথম কোচ হিসাবে ইস্টবেঙ্গলকে আইএসএলের প্রথম ছয়ের মধ্যে রাখতে চাই। আমার বিশ্বাস আমি ইস্টবেঙ্গলকে দেশের অন্যতম সেরা দল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারব। তবে এটা একা আমার পক্ষে করা সম্ভব নয়। আমার খেলোয়াড়দের, সমর্থকদের এবং কর্মকর্তাদের সাহায্যের দরকার।' বলে জানান লাল হলুদের ব্রিটিশ কোচ।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ভারানে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget