এক্সপ্লোর

David Warner: ওয়ার্নারের বিকল্প পাওয়া সত্যিই ভীষণ কঠিন: কামিন্স

AUS vs PAK: ওয়ার্নার সিরিজের প্রথম টেস্টে পারথে দুর্দান্ত সিরিজ শুরু করেছিলেন। ১৬৪ রানের দুরন্ত শতরানের ইনিংস খেলেছিলেন প্রথম টেস্টেই।

সিডনি: দীর্ঘ ১৩ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিলেন যে অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের বিকল্প পাওয়া সত্যিই খুব কঠিন। ওয়ার্নার তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি অজি ওপেনার। কামিন্স বলেন, ''ওয়ার্নারের বিকল্প খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। গত ১২ বছর ধরে দেশের জার্সিতে প্রায় সব ম্যাচেই খেলেছে ও। ওর ব্যক্তিত্ব, ও যেভাবে খেলেছে এতগুলো বছর ধরে, তা সত্যিই অসাধারণ। এই সিরিজ জয়ের জন্য় আমরা আগামী কয়েকদিন উপভোগ করব। ওয়ার্নারকে আমরা আরও কিছুদিন একসঙ্গে পাচ্ছি। এরপর পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারব। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলতে নামবে আমরা।''

২০১১ সাল থেকে শুরু হয়েছিল। আজ ২০২৪ সালে ৬ জানুয়ারি নিজের ১৩ বছরের টেস্ট কেরিয়ার শেষ করলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। পাকিস্তানের (Pakistan vs Australia) বিরুদ্ধে সিডনি টেস্টে নিজের শেষ টেস্ট ইনিংসে ৫৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি অজি ওপেনার। ঘরের মাঠে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া(Australia Cricket Team)। ম্যাচ জয়ের পর ওয়ার্নার বলছেন, ''গত ১৮ মাস অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য দারুণ লাগল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জিতেছি আমরা। অ্যাশেজ জিতেছি। বিশ্বকাপ জিতেছি। এবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জিতলাম আমরা।''

বিদায়বেলায় ওয়ার্নার আরও বলেন, ''যেভাবে আমি খেলেছি তাতে দর্শকদের মুখে হাসি ফোটাতে পেরেছি বলেই বিশ্বাস করি এবং আশা করি তরুণরাও আমাকে অনুসরণ করবে।'' অজি তারকাকে পাকিস্তান দলের সই করা জার্সি উপহার দেন শান মাসুদ। ওয়ার্নার তাঁর হেলমেট ও গ্লাভস উপহার দেন এক খুদে সমর্থককে। তিনি আউট হয়ে ফেরার পথে আবেগপ্রবণ ছিল এসসিজি-র পুরো গ্যালারি। তাঁর বিদায়কালে এসসিজির দর্শকেরাও চোখ মুছেছেন, দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন। সম্মান জানিয়েছেন নিজের এবং বিপক্ষ দলের প্লেয়াররা। 

গতকাল ৬৭/৭ থেকে এদিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। ক্রিজে ছিলেন মহম্মদ রিজওয়ান ও আমের জামাল। এদিন ম্যাচের প্রথম উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফেরেন রিজওয়ান। ২৮ রান করে নাথান লিয়ঁর বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথম ইনিংসে রিজওয়ানের মতই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন আমের জামাল। কিন্তু এদিন ১৮ রান করেই ফিরতে হয় তাঁকে। শেষ পর্যন্ত পাকিস্তান শিবির ১১৫ রানে অল আউট হয়ে যায়। এদিনের তিনটি উইকেটই নাথান লিঁয় তুলে নেন।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget