এক্সপ্লোর

গ্রেগ চ্যাপেল নন, ব্যাটিংয়ে টপ অর্ডারে পাঠানোর ক্ষেত্রে ভূমিকা ছিল সচিনের, জানালেন ইরফান পাঠান

একটা সময় মাঝেমধ্যেই টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা যেতে ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার ইরফান পাঠানকে। ২০০৫-এ নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৭০ বলে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন ইরফান। তাঁর ইনিংস ভারতের ১৫২ রানের ব্যবধানে জয়ের ভিত গড়ে দিয়েছিল। এরপর থেকে মাঝেমধ্যেই টপ অর্ডারে ব্যাট করতে দেখা যেত তাঁকে।

নয়াদিল্লি: একটা সময় মাঝেমধ্যেই টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা যেত ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার ইরফান পাঠানকে। ২০০৫-এ নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৭০ বলে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন ইরফান। তাঁর ইনিংস ভারতের ১৫২ রানের ব্যবধানে জয়ের ভিত গড়ে দিয়েছিল। এরপর থেকে মাঝেমধ্যেই টপ অর্ডারে ব্যাট করতে দেখা যেত তাঁকে। এমনকি কয়েকবার ওপেনও করেছেন। ব্যাটিংয়ে ইরফানের এই প্রোমোশন তত্কালীন কোচ গ্রেগ চ্যাপেলের মস্তিষ্কপ্রসূত বলেই অনেকে মনে করেন। যদিও ইরফান জানালেন, তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানোর ব্যাপারে ভূমিকা ছিল সচিন তেন্ডুলকরের। চ্যাপেলের সিদ্ধান্তে ইরফান তাঁর বোলিংয়ে মনোনিবেশ হারিয়ে ফেলেছিলেন বলে অনেকেই অভিযোগ করেন। এভাবে ইরফানের কেরিয়ার ক্ষতিকারক প্রভাব চ্যাপেল ফেলেছিলেন বলে তাঁদের অভিযোগ। ইরফান কিন্তু বলেছেন, এক্ষেত্রে চ্যাপেলের কোনও ভূমিকাই ছিল না। ২০০৫-০৭ পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলের মেয়াদ ছিল খুবই বিতর্কিত। ইরফান বলেছেন, এ কারণে সহজেই তাঁর দিকে আঙুল তোলা যায়। কিন্তু ইরফান জানিয়েছেন, তাঁর কেরিয়ারের গ্রাফ পড়ে যাওয়ার ক্ষেত্রে চ্যাপেলের কোনও ভূমিকা নেই। এক সাক্ষাত্কারে ইরফান বলেছেন, অবসরগ্রহণের ঘোষণার সময়ও এ কথা বলেছিলেন। তিন নম্বরে ব্যাট করতে নামিয়ে চ্যাপেল আমার কেরিয়ার নষ্ট করে দিয়েছেন, বলে অনেকেই মনে করেন। আসলে এটা ছিল সচিন তেন্ডুলকরের আইডিয়া। তিনি বলতেন, ইরফানের ছয় মারার ক্ষমতা রয়েছে। নতুন বল খেলে দিতে পারে এবং ফাস্ট বোলারদেরও খেলতে পারে। মুরলীধরন যখন টপ ফর্মে তখন আমাকে ব্যাটিং অর্ডারে তুলে আনার পরীক্ষা করা হয়। আসলে তা ছিল মুরলীধরনকে আক্রমণ শানানোর কৌশল। দিলহারা ফার্নান্ডো সপ্লিট-ফিঙ্গার স্লোয়ার বল শুরু করেছিল। ব্যাটসম্যানরা ভালোভাবে তা বুঝতে পারত না। তাই মনে করা হচ্ছিল, আমি এক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারি। বিশেষ করে, তা ছিল সিরিজের প্রথম ম্যাচ। চ্যাপেল আমার কেরিয়ার নষ্ট করেছিলেন, এমন ধারনা একেবারেই সত্যি নয়। যেহেতু তিনি ভারতের নন, তাই তাঁকে সহজেই দায়ী করা যায়। সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে ইরফান জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট তাঁর ভূমিকা সম্পর্কে স্পষ্টভাবে জানাতে পারেনি। কেরিয়ারের শুরুটা দুরন্ত করেছিলেন ইরফান। ভারতীয় বোলার হিসেবে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট (৫৯ ম্যাচ) সংগ্রহের রেকর্ড গড়েন তিনি। মহম্মদ শামি এই রেকর্ড ভেঙে দেওয়ার আগে পর্যন্ত ১৩ বছর এই রেকর্ড অক্ষত ছিল। কিন্তু কেরিয়ার এগোনোর মধ্যেই ইরফানের ভূমিকা বদলে যায়। নতুন বলে আক্রমণের ভূমিকা থেকে প্রথম বা দ্বিতীয় পরিবর্ত বোলার হিসেবে নিয়ে আসা হতে থাকে। ৫৯ ম্যাচে ১০০ উইকেট থেকে পরের ৭৩ উইকেট পেতে তাঁর লেগে যায় ৬১ ম্যাচ। ইরফান মনে করছেন, পরিবর্তিত ভূমিকায় টিম ম্যানেজমেন্টের যে ধরনের সমর্থন দেওয়ার দরকার ছিল, তা তাঁকে দেওয়া হয়নি। তিনি বলেছেন, ২০০৮-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে ২৮ বলে ৬০ রানের প্রয়োজন ছিল। সাত উইকেট পড়ে গিয়েছিল। এই পরিস্থিতি থেকে তিনি দলকে জেতাতে সাহায্য করেন। ওই ম্যাচে উইকেটও নিয়েছিলেন তিনি। ওই সিরিজে সনত্ জয়সূর্যকে দুবার আউট করেছিলেন। ইরফান বলেছেন, এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে তাঁকে একটি ম্যাচও না খেলিয়ে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। আর এরপর এমনটাই ঘটতে থাকে। তিনি চোট পেয়েছিলেন। কিন্তু দলে ফেরার জন্য তাঁকে কোনও পথ নির্দেশিকা দেওয়া হয়নি বলেও জানিয়েছেন ইরফান।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget