এক্সপ্লোর

IND vs SA: স্নায়ুর লড়াই শুরু? মাঠে নামার আগেই রোহিতদের সতর্কবার্তা কালিসের

IND vs SA Test:  এরপরই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে। তারপর দুই ম্যাচে টেস্ট সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই ২০২৩- ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর শুরু হচ্ছে ভারতের।

ডারবান: আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মাটিতে টি২০ সিরিজ।  সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)নেতৃত্বে তরুণ ভারতীয় দল (Indian Cricket Team) প্রোটিয়াদের বিরুদ্ধে এই সিরিজে খেলতে নামবে।  এরপরই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে। তারপর দুই ম্যাচে টেস্ট সিরিজ (Test Series)। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই ২০২৩- ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর শুরু হতে চলেছে ভারতীয় দলের। আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলকে সমস্যার সম্মুখীন হতে হবে, এমনটাই মনে করেন জ্যাক ক্যালিস (Jacques Kallis)।  কিংবদন্তি প্রোটিয়া অলরাউন্ডার মনে করেন,  লাল বলের ফরম্যাটে  দক্ষিণ আফ্রিকাকে তাদেরই ঘরের মাটিতে হারাতে ভারতকে যথেষ্ট বেগ পেতে হবে।

এক সাক্ষাৎকারে কালিস বলেছেন, " ভারতীয় দল নিঃসন্দেহে দুর্দান্ত ফর্মে রয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকা হারানো  ভীষণ কঠিন। রোহিত শর্মার দলকে যথেষ্ট বেগ পেতে হবে প্রটিয়াদের তাদের দেশের মাটিতে হারাতে গেলে।  আমার যতদূর মনে হয় সেঞ্চুরিয়নের পিচ ও পরিবেশ  প্রোটিয়া ক্রিকেটারদের জন্য কিছুটা সাহায্য করবে।  অন্যদিকে নিউল্যান্ডসের পিচ ভারতীয়দের সাহায্য করতে পারে।" আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৪৫ সেঞ্চুরির মালিক আরও বলেন, "আমি নিশ্চিত একটা দুর্দান্ত সিরিজ দেখতে চলেছি আমরা।  ম্যাচের প্রথম দুটো সেশনই হয়ত, কোন দলের পাল্লা ভারী তা নির্ধারিত হয়ে যাবে।"

উল্লেখ্য, গত ৩১ বছরে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি।  শেষবার যখন ভারত দক্ষিন আফ্রিকার সফরে গিয়েছিল, সেবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছিল প্রোটিয়া বাহিনী।  অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছে ভারত। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়েছে ভারত।  শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার মাটিতেই এখনো পর্যন্ত টেস্ট সিরিজ জয় অধরা রয়ে গেছে। রোহিত শর্মার নেতৃত্বে কি সেই অধুরা মাধুরী এবার পূর্ণ হবে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এরপর এশিয়া কাপ জিতলেও, বিশ্বকাপের মঞ্চে ফাইনালে ফের স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। এই পরিস্থিতিতে আইসিসি ইভেন্টে জয়ের জন্য মরিয়া ভারতীয় দল। এবার প্রোটিয়া সফরে সব ফর্ম্যাটের সিরিজই ভারত খেলবে। তবে মূল আকর্ষণ কিন্তু টেস্ট সিরিজই। যার জন্য ভারতীয় দলের ২ আইকন রোহিত ও বিরাট সাদা বলের ফর্ম্যাটে না খেললেও টেস্টে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। 

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget