এক্সপ্লোর

জাডেজা ও ইশান্তের জুটিতে ভর করে প্রথম ইনিংসে ভারতের রান ২৯৭

রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মার জুটিতে মূল্যবান ৬০ রান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত ২৯৭ রান করল। দ্বিতীয় দিন লাঞ্চের আগে ভারত অলআউট হয়ে যায়।

নর্থ সাউন্ড: রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মার জুটিতে মূল্যবান ৬০ রান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত ২৯৭ রান করল। দ্বিতীয় দিন লাঞ্চের আগে ভারত অলআউট হয়ে যায়। জাডেজা (১১২ বলে ৫৮) এবং ইশান্ত (৬২ বলে ১৯) দুই ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচের আক্রমণ প্রতিহত করে ভারতকে লড়াইযের মতো স্কোরে পৌঁছে দিলেন। দিনের শুরুতেই ঋষভ পন্ত (২৪)-কে হারিয়ে আড়াইশো রানের মধ্যে ভারতের অল আউট হয়ে যাওযার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ইশান্ত শর্মা জাডেজাকে যোগ্য সঙ্গত দিলেন। জাডেজার ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছয়। ভারতের তিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের ইনিংসে ছেদ পড়ে। ছয় উইকেটে ২০৩ রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করেন ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান পন্ত (২০) ও জাডেজা (৩)। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় তাঁকে খেলানোর সিদ্ধান্ত যে সঠিক, তা ব্যাট হাতে প্রমাণ করলেন জাডেজা। কিন্তু ব্যাটিং ভরসা দিতে পারলেন না পন্ত। জাডেজা পিচ আঁকড়ে থেকে ইশান্তকে সঙ্গে নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। পন্তকে আউট করে রোচ ইনিংসে তাঁর চতুর্থ উইকেটটি দখল করেন। তাঁর বলে দ্বিতীয় স্লিপে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের হাতে ক্যাচ তুলে আউট হন পন্ত। ২০৭ রানে সপ্তম উইকেট হারায় ভারত। এরপর ইশান্ত ও জাডেদার ১১৬ বলের যুগলবন্দী দলের রান আড়াইশো পার করে। জাডেজার ব্যাট হাতে ত্রাতার ভূমিকা নেবেন, তা প্রত্যাশিতই ছিল। কিন্তু ইশান্ত যেভাবে ক্যারিবিয়ান পেসারদের গতি সামলেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ৯০ তম ওভারে গ্যাব্রিয়েলের ফুল স্লোয়ার বলে আউট হন তিনি। এরপর মহম্মদ শামি ব্যাট করতে নামেন। কিন্তু এক বল খেলেই আউট হন তিনি। রস্টন চেজের বলে আউট হন তিনি। এরপর জাডেজা দ্রুত রান তোলার চেষ্টা করেন। কভার অঞ্চল দিয়ে বল বাউন্ডারিতে পাঠিয়ে তিনি টেস্ট ক্রিকেটে তাঁর ১১ তম হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। পরের বলেই চেজকে সুইপ করে ছক্কা মারেন জাডেজা। এর আগে প্রথম দিনে সহ অধিনায়ক আজিঙ্কা রাহানের ৮১ রানের ইনিংসে ভর করে ভারত প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে ঘুরে দাঁড়িয়েছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে। ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দিয়েছেন শামি। তাঁর বলে জন ক্যাম্পবেল ২৩ রান করে আউট হয়েছেন। ৩৬ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট পড়ে।।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
Virat Kohli: কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
Lionel Messi: বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি

ভিডিও

Koel Mallick: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক | ABP Ananda Live
Chok Bhanga 6ta: আরও একা মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতকাল মদন মিত্র আজ কোয়েল মল্লিক | ABP ANANDA LIVE
TMC Inner Clash: 'তৃণমূল মানেই হয়ে গেছে গোর়ু, বালি চোর'। মন্তব্য সায়ন্তন বসুর | ABP Ananda LIve
Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget