এক্সপ্লোর

Japan Open: দুরন্ত লড়াই করেও কোয়ার্টার ফাইনালে হার এইচ এস প্রণয়ের, জাপান ওপেনে শেষ ভারতের দৌড়

Japan Open 2022: এক ঘণ্টা ২০ মিনিটের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন প্রণয়। তবে নিজেদের গত দুই সাক্ষাতে চৌকে হারালেও, এবার আর পারলেন না প্রণয়।

ওসাকা: জাপান ওপেনে (Japan Open) ভারতের হয়ে শেষ ভরসা ছিলেন এইচএস প্রণয় (HS Prannoy)। তবে তিনিও সিঙ্গেলস কোয়ার্টার ফাইনালে পরাজিত হওয়ায় জাপান ওপেনে শেষ হয়ে গেল ভারতীয় শাটলারদের চ্যালেঞ্জ। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী, চাইনিজ তাইপের শাটলার চৌ টিয়েন চেনের বিপক্ষে দুরন্ত লড়াই করেও, তিন গেমের ম্যাচে সেই পরাজিতই হতে হল ভারতীয় তারকা শাটলারকে। এক ঘণ্টা ২০ মিনিটের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন প্রণয়।

একগাদা ভুলের মাশুল

প্রথম গেমে এক সময় ১২-৮ এগিয়ে ছিলেন ভারতীয় তারকা। তবে শেষের প্রণয়ের বেশ কিছু আনফোর্সড এররের জেরেই ম্যাচের রাশ চলে আসে তাইপের শাটলারের কাছে। বেশ লড়াই হওয়ার পরেও ১৭-২১ স্কোরলাইনে পরাজিত হন প্রণয়। তবে এ মরসুমে ভারতের অন্যতম ধারাবাহিক শাটলার ছেড়ে দেওয়ার পাত্র নন। ৩০ বছর বয়সি প্রণয় দ্বিতীয় গেমেই ম্যাচে ফিরে আসেন। ২১-১৫ স্কোরলাইনে কামব্যাক করেন। এই গেমে প্রথম গেমের ঠিক উল্টোটা হয়। শুরুর দিকে প্রণয়ের এরর অব্যাহত থাকে। এর জেরেই এক সময় ৬-১০ পিছিয়ে ছিলেন তিনি।

 

 

লড়াই, লড়াই, লড়াই!

তবে দ্বিতীয় গেমে বিরতির পরেই খেলা ঘুরে যায়। প্রণয় পর পর ডাউন দ্য লাইন কয়েকটা সুন্দর স্ম্যাশ মারেন এবং চাপের মুখে চৌ এবার ভুল করতে থাকেন। প্রণয় ২১-১৫ স্কোরে সহজে এই গেম জিতে ম্যাচে সমতায় ফেরেন। তৃতীয় গেমে ফের একবার বিরতির সময় একগাদা ভুলের জেরে ছয় পেয়েন্টে পিছিয়ে ছিলেন প্রণয়। তবে লড়াই করা প্রণয় কোনও সময় ছাড়েননি। এই লড়াকু মানসিকতার সুবাদেই তিনি ছয় পয়েন্টে পিছিয়ে থেকেও স্কোর ১২-১৩ করার পর শেষের দিকে তিন তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচাতেও সক্ষম হয়। তবে শেষমেশ জয় আসেনি। ২২-২০ স্কোরলাইনে তৃতীয় গেম ও ম্যাচ হারতে হয় প্রণয়কে। নিজেদের গত দুই সাক্ষাতে এই চৌকে হারালেও, এবার আর পারলেন না প্রণয়। কোয়ার্টার ফাইনালেই শেষ হল তাঁর ও ভারতের দৌড়।

আরও পড়ুন: মদ্রিচ, কোভাসিচদের প্রাক্তন দলের হয়ে সই করে ইতিহাস গড়লেন দুই ভারতীয় ফুটবলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget