এক্সপ্লোর

Jasprit Bumrah: কোল্ড প্লে'র কনসার্টে বুমরা, তারকা পেসারের জন্য় বিশেষ গান গাইলেন ক্রিস মার্টিন

Jasprit Bumrah And Cold Play: দেশের এমনকী বিশ্বের সেরা পেসারকে দেখে গোটা কনসার্টের মঞ্চ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এমনকী কোল্ড প্লে-র লিড ভোকালিস্ট বুমরার জন্য স্পেশাল গানও গাইলেন।

মুম্বই: শহরে কোল্ড প্লে-র (Cold Play) কনসার্ট দেখতে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই অভিনব সম্মান পেলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কোল্ড প্লে-র কনসার্ট বেশ কয়েকদিন ধরেই হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দেশের এমনকী বিশ্বের সেরা পেসারকে দেখে গোটা কনসার্টের মঞ্চ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এমনকী কোল্ড প্লে-র লিড ভোকালিস্ট বুমরার জন্য স্পেশাল গানও গাইলেন।

তারকা ভারতীয় পেস বোলার বিখ্যাত ব্রিটিশ রক ব্য়ান্ড কোল্ড প্লের বিশাল ভক্ত। বিভিন্ন সফরে যাওয়ার সময় নিজের আইপডে ব্রিটিশ ব্য়ান্ডের গানের সংগ্রহ রাখেন বুমরা। মুম্বইয়ের কনসার্টে বুমরাকে গানের মাধ্যমে সম্মান জানালেন ক্রিস মার্টিন। শো চলাকালিন একটি ক্লিপ ব্যাকড্রপে দেখানো হয়, সেখানে দেখা যায় ইংল্য়ান্ডের প্লেয়ারদের উইকেট পরপর ভেঙে দিচ্ছেন বুমরা। মার্টিন বুমরাকে বিশ্বের এক নম্বর বোলার বলেও সম্বোধন করেছেন। এমনকী অভিনব গানের মধ্য়ে দিয়ে এটাও বলেছেন যে বুমরা ইংল্যান্ডের প্লেয়ারদের উইকেট নেন যখন তখন তাঁদের একদমই ভাল লাগে না। বুমরা গানের কলি শুনে লজ্জায় হেসে ফেলেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ বুমরা খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার পরই নিউজিল্যান্ডের প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন রোয়ান স্কাউটেনের সঙ্গে দেখা করে আলোচনা সেরেছিলেন বুমরা। কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরবর্তী চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে পাড়ি দিতে পারেন বুমরা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই পরিস্থিতিতে বিসিসিআইও ব্যাক আপ প্ল্যান তৈরি রেখেছে। বুমরাকে কতটা পাওয়া যাবে টুর্নামেন্টের শুরু থেকে, তা নিয়ে তাঁরাও সন্দিহান। এমনকী পুরো ফিট হিসেবে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতেই পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে বোর্ডের ও নির্বাচকদের। ম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে বুমরা যদি পুরো ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারেন, তবে তা 'মিরাক্যাল' হবে।

বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হল। ভারতের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে বুমরাকে। বুমরাকে রাখা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও। তবে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে হর্ষিত রানাকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget