এক্সপ্লোর

Paralympic 2020: প্যারালিম্পিক্সে জ্যাভলিনে জোড়া পদক ভারতের, রুপো দেবেন্দ্রর, ব্রোঞ্জ সুন্দরের

টোকিও অলিম্পিক্সে এখনও পর্যন্ত একটি সোনা, ৪টি রুপো ও ২টি ব্রোঞ্জ পেয়েছে ভারত। 

টোকিও: জ্যাভেলিন থ্রো-এ দেবেন্দ্র ঝাঝারিয়া রুপো ও সুন্দর সিংহ ব্রোঞ্জ জিতেছেন। এথেন্স, রিওর পর এবার ফের একবার টোকিওতে জ্যাভলিনে ইতিহাস গড়ে পদক জিতলেন দেবেন্দ্র। টোকিও প্যারালিম্পিক্সে  রুপো জিতেছেন এফ ৪৬ বিভাগে। সেই একই বিভাগে সুন্দর সিংহ ব্রোঞ্জ জিতেছেন। 

২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে প্রথম প্যারিলিম্পিয়ান হিসেবে জ্যাভলিনে সোনা জিতেছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। এর ১২ বছর বাদে ফের রিও অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন দেবেন্দ্র। গত ৭ মাস ধরে গাঁধীনগরে সাইয়ের সেন্টারে অনুশীলন করেছেন দেবেন্দ্র। এই সময়ের মধ্যে পরিবারের সঙ্গেও সময় সেভাবে দিতে পারেননি। কোভিডের জন্য অনেক বিধিনিষেধও মানতে হয়েছে। তবে যাবতীয় প্রতিকূলতা সরিয়ে রাজস্থানের এই অ্যাথলিট এবারও নিজের নামের সুবিচার করতে চেয়েছিলেন। সোনা জিততে না পারলেও রুপো জেতেন এই প্যারা অ্যাথলিট।   

এর আগে টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়ে প্রথম সোনা জেতে ভারতের অবনী লেখারা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ানে সোনা জিতলেন অবনী লেখারা। ২৪৯.৬ পয়েন্ট পেয়ে অবনী গড়লেন প্যারালিম্পিক্স রেকর্ড। 

মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাস! কিন্তু, তার নেপথ্যে যে কত যন্ত্রণার কাহিনি লুকিয়ে রয়েছে তা কে জানত? বাড়ি রাজস্থানের জয়পুরে। পিঙ্ক সিটিরই জেডিএ শ্যুটিং অ্যাকাডেমিতে অনুশীলন করেন অবনী লেখারা। ২০১২-তে এক দুর্ঘটনায় মেরুদণ্ডে মারাত্মক চোট পান। প্যারাপ্লেজিয়ায় আক্রান্ত হন। কিন্তু, সে প্রতিবন্ধকতা তাঁকে থামিয়ে দিতে পারেনি। বরং, বাড়িয়ে দিয়েছে জেদ, আর ইচ্ছেশক্তি। তার জোরেই টোকিওয় পোডিয়াম ফিনিশ। রেকর্ড গড়ে সোনা জয়। ভারতবর্ষ সোনার মেয়েকে পেল প্যারালিম্পিক্সের হাত ধরে।

ডিসকাসেও উজ্জ্বল ভারত। এফ ৫৬ বিভাগে ডিসকাস থ্রো-এ রুপো জিতলেন যোগেশ কাথুনিয়া। এর আগে প্যারালিম্পিক্সে রবিবার তিনটে পদক জিতেছিল ভারত। টেবিল টেনিসে রুপো জিতেছিলেন ভাবিনাবেন। পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। সেই সঙ্গে গড়ে ফেলেছেন এশীয় রেকর্ডও। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget