এক্সপ্লোর

শট খেলার আগে ব্যাট ঘোরাচ্ছেন জো রুট, ভাইরাল ভিডিও

India vs England: ভারত সফরে আসার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ইংল্যান্ডের অধিনায়ক।

গল: কয়েকদিন পরেই ভারত সফরে আসছে ইংল্যান্ড। তার আগে বিধ্বংসী ফর্মে ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান জো রুট। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২৮ রান করার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৮৬ রান করেন। ফলে এই ব্যাটসম্যানের দিকে নজর রাখতেই হচ্ছে ভারতের বোলারদের। ভারতীয় উপমহাদেশের পরিবেশ বেশ ভালভাবেই মানিয়ে নিয়েছেন রুট। স্পিনের বিরুদ্ধে তাঁর সাফল্য নজরকাড়া। শ্রীলঙ্কার মাটিতে তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন। তাঁর ব্যাটিংয়ের ধরনে বদল এসেছে। ক্রিকেটপ্রেমীদের নজর এড়ায়নি এই বদল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রুটের ব্যাটিংয়ের ধরন বদলানোর ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বোলার বল ছাড়ার আগে হাতে ব্যাট ঘোরাচ্ছেন রুট। এর ফলেই তিনি সাফল্য পাচ্ছেন কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু তিনি যে সাফল্য পাচ্ছেন, সেটা কোনওভাবেই অস্বীকার করা যাচ্ছে না। এখনও পর্যন্ত শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড দল যত রান করেছে, তার ৫০ শতাংশই করেছেন একা রুট। গলে চলতি টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৯-তম শতরান করেছেন। এশিয়ার মাটিতে তাঁর মোট রান দেড় হাজারের বেশি হয়ে গিয়েছে। এশিয়ার মাটিতে টেস্টে ৩১ ইনিংসে তাঁর গড় ৫৫। ফলে ভারতের বোলারদের ইংল্যান্ডের অধিনায়ককে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানোর জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে। এবারের ভারত সফরে চারটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট শুরু ৫ ফেব্রুয়ারি থেকে। এই ম্যাচ হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্টও হবে চেন্নাইয়ে। এই ম্যাচ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। পরের দু’টি টেস্ট ম্যাচ হবে আমদাবাদে। তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে এবং চতুর্থ টেস্ট শুরু ৪ মার্চ থেকে। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দু’দল টি-২০ সিরিজ খেলবে। গোটা টি-২০ সিরিজই হবে আমদাবাদে। পাঁচটি টি-২০ ম্যাচ হবে যথাক্রমে ১২ মার্চ, ১৪ মার্চ, ১৬ মার্চ, ১৮ মার্চ ও ২০ মার্চ। এরপর একদিনের সিরিজের তিনটি ম্যাচই হবে পুণেতে। ম্যাচগুলি হবে যথাক্রমে ২৩ মার্চ, ২৬ মার্চ ও ২৮ মার্চ। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ‘ভারতে দ্বিতীয় গোলাপি বলের টেস্ট ম্যাচ হতে চলেছে নবনির্মিত সর্দার পটেল মোতেরা স্টেডিয়ামে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা। নতুন করে তৈরি হওয়া এই স্টেডিয়ামে এক লক্ষ ১০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget