এক্সপ্লোর

আজ জন্মদিন, দেশকে বিশ্বকাপ উপহার দিতে মরিয়া হরমনপ্রীত

প্রথমবার মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। এখান থেকে খালি হাতে ফিরতে চান না চলতি বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দলের সদস্যরা।

মেলবোর্ন: আজ জন্মদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউরের। আজই আবার মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারত। জন্মদিনে দেশকে বিশ্বকাপ উপহার দিতে মরিয়া হরমনপ্রীত। তিনি জানিয়েছেন, ট্রফি ছাড়া আর কিছু চান না। প্রথমবার মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। এখান থেকে খালি হাতে ফিরতে চান না চলতি বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দলের সদস্যরা। ২০০৩ বিশ্বকাপে ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। আজ হরমনপ্রীতরা জিতলে সেই হারের মধুর প্রতিশোধ নিতে পারবেন। ফাইনালের আগে ভারতের অধিনায়ক অবশ্য সেমি-ফাইনাল ম্যাচ না হওয়া নিয়ে আফশোস করেছেন। তিনি বলেছেন, ‘গত কয়েকদিন ধরে আমরা শুধু ইন্ডোরেই অনুশীলন করেছি। আমরা বিশ্রাম পেয়েছি। কিন্তু দলের কেউই বিশ্রাম নিতে চায়নি। সবাই খেলতে চেয়েছিল।’ আজ মেলবোর্নে প্রায় ৯০ হাজার দর্শক থাকবেন। এই বিষয়টি নিয়ে খুশি হরমনপ্রীত। তিনি জানিয়েছেন, ‘প্রথমবার আমরা স্টেডিয়ামে ৯০ হাজার দর্শক দেখতে পাব। এটা দারুণ অনুভূতি। আমরা অবশ্য প্রচুর দর্শকের সামনে খেলে অভ্যস্ত। দলের সবাই জানে, স্টেডিয়ামে প্রচুর চিৎকার হবে। একে অপরের দিকে নজর রাখতে হবে। আমাদের কিছু না ভেবে শুধু এই মুহূর্তটি উপভোগ করতে হবে।’ হরমনপ্রীত আরও বলেছেন, ‘ভারতীয় সমর্থকরা সবাই এই ম্যাচ নিয়ে উত্তেজিত। তাঁরা স্টেডিয়ামে হাজির থাকতে চান। আশা করি তাঁরা বাকি টিকিট কিনে নিয়ে মাঠে আসবেন। তাতে আমাদেরই ভাল হবে। আমাদের অনেক সমর্থক মাঠে আসবেন এটা মাথায় থাকলে আমরা খেলায় মন দিতে পারব।’

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget