এক্সপ্লোর

Paul Pogba: ডোপ পরীক্ষায় ধরা পড়ে নির্বাসিত ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা, অপেক্ষা দ্বিতীয় রিপোর্টের

France Football Team: বরাবরই মাঠের বাইরে বিতর্কিত চরিত্র পল পোগবা। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

প্যারিস: ফ্রান্সের ২০১৮ সালে ফুটবলে বিশ্বকাপজয়ী দলের সদস্য। তবে মহা ফাঁপড়ে পড়লেন পল পোগবা (Paul Pogba)। ডোপ টেস্টে (doping test) ধরা পড়লেন তিনি। বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছে। তদন্ত শেষ হলে অর্থাৎ পোগবা যে নিষিদ্ধ ওষুধ খেয়েছেন তার সত্যতা প্রমাণিত হলে চার বছরের জন্য নিষেধাজ্ঞার খাঁড়া নামতে পারে এই জুভেন্তাস ফুটবলারের ওপরে।

পোগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা মঙ্গলবার একটি বিবৃতিতে এ খবর জানিয়েছেন। ইতালির বেশ কয়েকটি সংবাদমাধ্যমও জানিয়েছে যে, ডোপ টেস্টে ধরা পড়েছেন পল পোগবা। অগাস্ট মাসের ২০ তারিখ সিরি ‘এ’তে উদিনেসে খেলতে গিয়েছিল য়ুভেন্তাস। (Juventus) 

বরাবরই মাঠের বাইরে বিতর্কিত চরিত্র পল পোগবা। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। কিন্তু মাঠের বাইরে বারবার বিতর্কে জড়িয়েছিলন ৩০ বছর বয়সী পোগবা। এবার নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে এই তারকাকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছে ইতালির ডোপিং বিরোধী সংস্থা (এনএডিও)। গত ২০ অগাস্ট ইতালিয়ান সেরি আ-তে উদিনেসের বিরুদ্ধে য়ুভেন্তাস ৩-০ গোলে জয় পেয়েছিল। এই ম্যাচের পর পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। ফরাসি ফুটবলার ওই ম্যাচটি অবশ্য খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেই দিন তাঁর নমুনা নেওয়া হয়েছিল। এরপর পরীক্ষা করে পোগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন পেয়েছে এনএডিও।

এনএডিও জানিয়েছিল, পোগবা ডোপিং বিরোধী আইন ভঙ্গ করেছেন। ফরাসি ফুটবলারের শরীরে ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে বলে তারা জানিয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, নিষিদ্ধ এই দ্রব্যের উপস্থিতির বিষয়টি একশো শতাংশ নিশ্চিত হতে পোগবার দেহে আবারও পরীক্ষা চালানো হবে। য়ুভেন্তাস এক বিবৃতিতে জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে পোগবাকে তারা সাময়িক ভাবে নির্বাসিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে পরবর্তী পদক্ষেপ বিবেচনায় সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে য়ুভেন্তাসের।

পোগবার শাস্তি হয়েছে ‘এ’ নমুনার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। যদি ‘বি’ নমুনার ফলও পজিটিভ আসে তবে অন্তত চার বছরের নির্বাসিত হতে পারেন পোগবা। এমন অবস্থায় পোগবার এজেন্ট রাফায়েল পিমেন্টা বলেছেন, তাঁরা দ্বিতীয় নমুনার অপেক্ষায় আছেন। এই ফলাফলের আগে কোন মন্তব্য করা যাবে না। তবে পোগবা কখনওই ইচ্ছাকৃতভাবে কোনও আইন ভঙ্গ করেননি বলে জানিয়েছেন পোগবার এজেন্ট। পোগবার নিষেধাজ্ঞার খবর অবশ্য য়ুভেন্তাসের জন্য বড় ধাক্কা। এখন পর্যন্ত য়ুভেন্তাসের হয়ে মরশুমে কোনও ম্যাচে শুরুর একাদশে খেলেননি পোগবা। দুটি ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। এর আগে কাতার বিশ্বকাপেও চোটের কারণে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারেননি তিনি।

আরও পড়ুন: ২০১৮ সালে ফাইনালে তোলা কোচকেই ফের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget