এক্সপ্লোর

পাকিস্তানের অধিনায়করা নিজেদের কথা ভেবে খেলেন, ধোনির মতো কাউকে চাই, মত কামরান আকমলের

আকমলের মতে, পাকিস্তানে ধোনির মতোই একজন অধিনায়ক দরকার।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে শুধু ভারতের ক্রিকেটমহলই না, হতবাক পাকিস্তানের ক্রিকেটাররাও। ধোনিকে কুর্ণিশ জানিয়েছেন শোয়েব আখতার, ইনজামাম-উল-হক, শাহিদ আফ্রিদির মতো প্রাক্তন ক্রিকেটাররা। এবার ধোনিকে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমলও। তিনিও মনে করেন, ধোনিকে এভাবে সরে যেতে দেওয়া উচিত নয়। তাঁকে বিদায়ী সংবর্ধনা জানানো উচিত। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আকমল বলেছেন, ‘ধোনি এমন একজন খেলোয়াড় ছিলেন, যিনি দলকে নিয়ে চলতেন। অধিনায়কত্ব করা খুব সহজ। অনেকেই মনে করেন, দল হারুক বা জিতুক, অধিনায়কের জায়গা পাকা। ফলে তাঁর কোনও চিন্তা থাকে না। কিন্তু ধোনির বিশেষত্ব হল, তিনি দল গঠন করতেন। তাঁর নিজের পারফরম্যান্সও ছিল বিশ্বমানের। তিনি যে খেলোয়াড়দের গড়ে তুলেছেন, তাঁরা এখনও বিশ্বের এক নম্বর। তিনি শুধু দেশের জন্য ভাল কিছু করার কথাই ভাবতেন। মিস্টার কুল হিসেবে পরিচিত ধোনি। তিনি এই নামের মতোই নীরবে সরে গেলেন। এই ধরনের খেলোয়াড় বিরল। এরকম একজন খেলোয়াড়কে এভাবে চলে যেতে দেওয়া যায় না। তাঁকে উঠে দাঁড়িয়ে সম্মান জানানো উচিত। তাঁর জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করা উচিত। সচিন তেন্ডুলকর যেভাবে মাঠ ছেড়েছিলেন, সেভাবেই মাঠ ছাড়া উচিত ধোনির।’ আকমলের মতে, পাকিস্তানে ধোনির মতোই একজন অধিনায়ক দরকার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘এই ধরনের অধিনায়ককে খুব দরকার। আমরা ইনজি ভাই (ইনজামাম), ইউনিস ভাইকে (খান) দেখেছি কীভাবে দলকে নিয়ে এগিয়ে গিয়েছেন। ভারতের হয়েই খেলার কথা ছিল ধোনির। তিনি দেশের জন্য দারুণ কাজ করেছেন। তিনি আমাদের কাছে অসাধারণ উদাহরণ। তিনি শুধু ক্রিকেটই খেলেননি, দল গড়ে তুলেছেন এবং ভারতীয় দলকে উঁচুতে নিয়ে গিয়েছেন। আমাদের অধিনায়কদের মধ্যেও এই মানসিকতা থাকা দরকার। এখন তাঁরা নিজেদের জায়গা ধরে রাখার জন্যই খেলছেন। দল জিতল না হারল, সেটা নিয়ে তাঁদের চিন্তা নেই। এটা যে কোনও দলের পক্ষেই ক্ষতিকারক। আমি চাই পাকিস্তানে ধোনির মতো অধিনায়ক আসুন। পাকিস্তানের বর্তমান অধিনায়ককে আমি বলতে চাই, যতক্ষণ না দল জিতছে এবং তাঁর পারফরম্যান্স বিশ্বমানের হয়ে উঠছে, ততক্ষণ আমরা অন্য দলগুলির সঙ্গে ব্যবধান কমাতে পারব না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
Zimbabwe Vs India Live: সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
Vaibhav Sooryavanshi: মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি, সচিন-আফ্রিদির কীর্তি ভেঙে নতুন বিশ্বরেকর্ড বৈভবের, সহজ জয় ভারতের
মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি, সচিন-আফ্রিদির কীর্তি ভেঙে নতুন বিশ্বরেকর্ড বৈভবের, সহজ জয় ভারতের
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget