এক্সপ্লোর

Neeraj Chopra Kapil Dev Exclusive: প্রেম করছেন? বিয়ে কবে? কপিলকে খোলাখুলি জানালেন নীরজ

জ্যাভলিন থেকে  ক্রিকেট সবকিছু থেকে শুরু করেই আলোচনা হল কপিল দেব ও নীরজ চোপড়ার। ভারতের কিংবদন্তি অলরাউন্ডারের এমন একটা প্রশ্নবান যে এভাবে তাঁর দিকে ধেয়ে আসবে, তা হয়ত বুঝতে পারেননি। 

নয়াদিল্লি: একজন দেশের প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক। আর একজন সদ্য অলিম্পিক্সের মঞ্চ থেকে ভারতের জন্য সোনা জিতে নিয়ে এসেছেন। এবার মুখোমুখি সাক্ষাতে কপিল দেবের প্রশ্নের মুখে পড়তে হল নীরজ চোপড়াকে। জ্যাভলিন থেকে  ক্রিকেট সবকিছু থেকে শুরু করেই আলোচনা হল ২ জনের। ভারতের কিংবদন্তি অলরাউন্ডারের এমন একটা প্রশ্নবান যে এভাবে তাঁর দিকে ধেয়ে আসবে, তা হয়ত বুঝতে পারেননি। 

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নীরজকে প্রশ্ন করেছিলেন যে তাঁর জীবনে কোনও ভালবাসার মানুষ রয়েছে কিনা। বা বিয়ে নিয়ে কেমন ভাবনাচিন্তা রয়েছে তাঁর। বরাবরের লাজুক নীরজ হাসিমুখেই অবশ্য সামলালেন কপিলের ইনস্যুইংয়ার। তিনি বলেন, 'এখন এইসব নিয়ে কিছুই ভাবছি না। শুধুমাত্র খেলাতেই ফোকাস করতে চাই। এখনও অনেক বয়স বাকি আছে বিয়ের জন্য। দেশের জন্য আরও ভাল পারফর্ম করে যাওয়াই আপাতত লক্ষ্য।' 

তারকা ব্যক্তিত্বরা কখনওই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলা পছন্দ করেন না। নীরজের জীবনেও কেউ কি রয়েছেন? কপিল ফের প্রশ্ন করেন নীরজকে। ভারতের সোনাজয়ী অ্যাথলিট উত্তরে বলেন, 'পরে কী হবে তা তো কেউ জানে না। বাবা- মায়ের পছন্দ করা ছেলেও হতে পারে। আবার আমারও যদি কাউকে পছন্দ হয়, তাহলে সে যদি রাজি হয় তবে তেমনও হতে পারে। তবে আপাতত এই নিয়ে একদমই ভাবছি না।'

সোনা জয়ের পরই দেশজুড়ে নীরজকে শুভেচ্ছা পাঠাচ্ছে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়াতেও তার প্রভাব পড়েছে। শনিবারই জ্যাভলিনে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক হ্যাশট্যাগ দেখা গিয়েছে নীরজকে নিয়ে। ট্যুইটারে নীরজের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন তাঁর সমর্থকরা। ইনস্টাগ্রামেও ফলোয়ার বেড়ে গিয়েছে ভারতের এই তরুণ জ্যাভলিন থ্রোয়ারের। গত ২৪ ঘণ্টার মধ্যে ১০ লক্ষ্যের বেশি ফলোয়ার বেড়ে গিয়েছে নীরজের। এই মুহূর্তে পানিপথের তরুণের ইনস্টা ফলোয়ার সংখ্যা ২.৪ মিলিয়ন।

সেরা শিরোনাম

NZ vs IND: নিউজ়িল্যান্ড শিবিরে ফের ধাক্কা, দ্বিতীয় টেস্টের আগে ছিটকে গেলেন আরেক ফাস্ট বোলার
নিউজ়িল্যান্ড শিবিরে ফের ধাক্কা, দ্বিতীয় টেস্টের আগে ছিটকে গেলেন আরেক ফাস্ট বোলার
Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
India vs Pakistan: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
IND vs NZ Test: সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?

ভিডিও

Dilip Ghosh on SIR |
Municipal Elections | পুরভোট নিয়ে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে মামলা, হাওড়া নিয়ে পিছিয়ে গেল শুনানি
Sukanta Majumdar|
SC on SIR | ট্রাইব্যুনালকে তালিকায় নাম তোলার আবেদন শোনার ক্ষেত্রে গুরুত্ব দিতে বলল সুপ্রিম কোর্ট
UP Bus Accident | স্কুলবাসে ট্রাকের ধাক্কা, ৪ পড়ুয়ার মৃত্যু, আহত আরও ৩৫

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget